সর্বশেষঃ
ঢাকা মেডিকেলের জরুরি সেবা কার্যক্রম পরিদর্শন দুদক চেয়ারম্যেনের  শ্রমিকদের ন্যায্য পাওনার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে জামায়াত আমিরের অনুরোধ মার্কিন সিনেট নির্বাচনে ১২ মুসলিম প্রার্থীর সাফল্য, বিশ্বে নতুন রেকর্ড প্রভাবশালী নেতারা পারেনি,তরুণরা আ’লীগ নেত্রী হাসিনাকে দিল্লিতে তাড়িয়েছে :তাজুল ইসলাম ​ডিএসসিসি জরিপ : নাগরিকরা সচেতন হলেই এডিস মশার লার্ভা শুরুতেই ধ্বংস সম্ভব পুরান ঢাকায় লালবাগে ঘুষ গ্রহণকালে দুদকের ফাঁদে সার্ভেয়ার মনিরুল স্বদেশ অ্যারেনায় রুয়েটিয়ানদের ক্রিকেটর টুর্নামেন্ট ২০২৬’ ১১ ডিসেম্বর তৃতীয় আসরে নামবে-৬ দল, গাজীপুর-সাভারে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

২৫ হাজার টাকায় নবজাতক বিক্রি . গাজীপুরে হাসপাতালের বিল পরিশোধ, অবশেষে সন্তান ফেরত

দূরবীন নিউজ ডেস্ক :
২৫ হাজার টাকায় নবজাতক সন্তানকে বিক্রি করে গাজীপুরে এক বেসরকারি হাসপাতালের বিল পরিশোধ করেন পোশাক শ্রমিক এক দম্পতি। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার আনোয়ার হোসেনের একান্ত প্রচেষ্টায় ওই দম্পতির কোলে নবজাতক সন্তান ফিরে পেয়েছেন।

শুক্রবার ১ মে) তাদের হাসপাতাল থেকে ফেরার পালা। এ কয়দিনে হাসপাতালের বিল আসে ৪৭ হাজার টাকা। কিন্তু দরিদ্র দম্পতি হাসপাতালের বিল পরিশোধ করতে পারেননি। বাধ্য হয়ে ২৫ হাজার টাকায় নবজাতক সন্তানকে বিক্রি করে দেন। পরে সেই টাকায় হাসপাতালের বিল পরিশোধ করে বাড়ি চলে যান।

এদিে ওই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে। শুক্রবার জিএমপির কোনাবাড়ি থানা এলাকার ’সেন্ট্রাল মেডিকেল হাসপাতালে’ এ ঘটনা ঘটে।

গাজীপুর মহানগরের কাশিমপুরের এনায়েতপুর এলাকার শরীফ হোসেন ও কেয়া দম্পতি জানান, গত ২১ এপ্রিল গর্ভবতী স্ত্রী কেয়া আক্তারকে কোনাবাড়ির সেন্ট্রাল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই সিজারের মাধ্যমে কেয়া আক্তারের কোল জুড়ে একটি ছেলে সন্তান আসে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জিএমপি কমিশনার আনোয়ার হোসেন। ঘটনার সত্যতা জানতে পেরে তাৎক্ষণিক খবর নিয়ে নিজেই টাকা পরিশোধ করে সন্তানকে তার মার কোলে ফিরিয়ে দেন।

জিএমপি কমিশনার জানান, তিনি অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শকের (এসবি) মাধ্যমে ঘটনাটি শোনার পর সত্যতা নিশ্চিত হন। পোশাক শ্রমিক এক দম্পতি টাকার অভাবে নবজাতককে নগদ ২৫ হাজার টাকায় একটি নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দেন। নগদে ওই শ্রমিক দম্পতি পান ১৫ হাজার টাকা এবং বাকি ১০ হাজার টাকা সাতদিন পর পরিশোধের কথা ছিল।

তা দিয়ে তারা হাসপাতালের পাওনা কিছুটা পরিশোধ করেন। শুক্রবার সন্ধ্যায় নবজাতককে কিনে নেওয়া নিঃসন্তান ওই ব্যক্তিকে তিনি ২৫ হাজার টাকা ফেরত দেন। পরে নবজাতককে ফেরত নিয়ে শরীফ-কেয়া দম্পতির বাড়িতে যান এবং তাদের হাতে তুলে দেন। পাশাপাশি সন্তান লালন পালনের জন্য আরো পাঁচ হাজার টাকা তুলে দেন ওই দম্পতির হাতে।

‘ঘটনাটি দুঃখজনক। সন্তানটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরে আমার খুব ভালো লেগেছে’ বলেন জিএমপি কমিশনার।

মায়ের কোলে সন্তান ফিরিয়ে দেওয়ার ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়। অনেকে পুলিশ কমিশনারকে ধন্যবাদ জ্ঞাপন করে তার প্রশংসা করেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12