সর্বশেষঃ
ইরানের নতুন মিসাইলের রেঞ্জ আর ২ হাজার কিমি এর বেশি হচ্ছে এবার এইচএসসির ফলাফল পুনর্নিরীক্ষণে ১০ লাখ ৩৭ হাজার আবেদন জমা ঢাকার দুই সিটিতেই মেয়র প্রার্থী থাকবে খেলাফত মজলিসের : মাহবুবুল হক সৌদিতে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত, আহত ১৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নয়াপল্টন- মানিক মিয়ায় ছিলেন,তারেক রহমান ষড়যন্ত্রকারীরা আর গণতন্ত্রকামী মানুষকে দমাতে পারবে না : তারেক রহমান ঢাকা মেডিকেলের জরুরি সেবা কার্যক্রম পরিদর্শন দুদক চেয়ারম্যেনের  শ্রমিকদের ন্যায্য পাওনার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে জামায়াত আমিরের অনুরোধ মার্কিন সিনেট নির্বাচনে ১২ মুসলিম প্রার্থীর সাফল্য, বিশ্বে নতুন রেকর্ড প্রভাবশালী নেতারা পারেনি,তরুণরা আ’লীগ নেত্রী হাসিনাকে দিল্লিতে তাড়িয়েছে :তাজুল ইসলাম
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

১ আগস্ট থেকে করোনা টিকা গ্রহণকারী প্রবাসীরা কুয়েত যাচ্ছেন

কুয়েতে প্রবাসীরা - ফাইল ছবি

দূরবীণ নিউজ ডেস্ক : 

আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশে ছুটিতে এসে আটকে পড়া কুয়েত প্রবাসীদের মধ্যে করোনা টিকার দু’টি ডোজ সম্পন্ন কারীরা ওই দেশে ফিরতে পারবেন। তবে ফেরার পর তাদের প্রত্যেককে কুয়েতে ৭ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

গত ১৬ জুন কুয়েতের মন্ত্রিসভা এক বৈঠকে করোনাভাইরাসের কারণে পাঁচ মাসের যে নিষেধাজ্ঞা দিয়েছিল, তা প্রত্যাহারের ঘোষণা দেয়ার সময় এ সিদ্ধান্ত নেয়ার কথা জানায়।

এ দিকে দেশে আটকে পড়া কুয়েত প্রবাসীরা দ্রুত টিকার ডোজ সম্পন্ন এবং কুয়েতে কর্মস্থলে ফেরার ব্যবস্থা নেয়ার দাবিতে আগামীকাল রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়নে সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। কুয়েতের বাংলাদেশী ব্যবসায়ী মারুফের উদ্যোগে আটকে পড়া প্রবাসীদের পক্ষে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আগামী রোববার ব্যবসায়ী মারুফের উদ্যোগে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আটকে পড়া শ্রমিকদের মধ্যে যাদের ভিসার মেয়াদ রয়েছে, তাদের যেন অগ্রাধিকার ভিত্তিতে ফাইজারের টিকার দু’টি ডোজ দেয়ার ব্যবস্থা নেয়া হয়। এটিই এখন তাদের দাবি।

তিনি বলেন, ১৬ জুন কুয়েত মন্ত্রিসভা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশে যেসব প্রবাসী আটকা পড়েছে, তাদের কুয়েতে ফেরার ব্যাপারে বলা হয়েছে, যারা দুই ডোজ টিকা নিয়েছে তারা আগামী ১ আগস্ট থেকে কুয়েতে আসতে পারবে।

তবে তাদেরকে আসার পর অবশ্যই ৭ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। অন্য দিকে কুয়েতে অবস্থান করা প্রায় তিন লাখ প্রবাসীর মধ্যে অর্ধেকের মতো প্রবাসী বাংলাদেশী ফাইজার ও অক্সফোর্ডের টিকা নিয়েছেন। এর মধ্যে তিনি গত ১৪ জুন একটি এবং ১৬ জুন বাকি টিকার ডোজ নিয়েছেন। দু’টিই অক্সফোর্ডের টিকা নিয়েছেন বলে জানান।

কুয়েত প্রবাসীরা কি দেশে ফিরতে পারছেন- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, করোনাভাইরাস শুরু হওয়ার পর থেকেই ঢাকার সাথে কুয়েতের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। তবে বিশেষ ফ্লাইট চলাচল করছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজ, আলজাজিরা এয়ারলাইন্সের ফ্লাইট চলছে, তবে বন্ধ আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12