সর্বশেষঃ
ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রশাসনের নাকের ডগায় গুলশানে আ’লীগের মিছিল,গ্রেফতার-৩২ রাজধানী সহ সারাদেশ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান প্রধানমন্ত্রীর আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই: মীর শাহে আলম নতুন করে সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের ঝুঁকি বাড়বে : টিআইবি দেশ ছেড়ে পালায় চোর-লুটেরা: জামায়াত আমির ফিল্ড ফায়ারিং অনুশীলনে আহত ক্যাপ্টেন সিএমএইচে দেখতে গেছেন প্রধানমন্ত্রী সৌদিকে নিয়ে উদ্বেগ বাড়ছে , হুথিদের অগ্রগতিতে নতুন শঙ্কা জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: সরকারি দলের চিফ হুইপ দুদকের পিআরও’কে আইনি নোটিশ সজীব ভূঁইয়ার
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

১০২ কোটি টাকা আত্মসাৎ ওয়েস্ট অ্যাপারেলসের চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

দূরবীণ নিউজ প্রতিবেদক

ওয়েস্ট অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান এ এস এম আবদুল্লাহসহ ১০ জনের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক পিএলসির নারায়ণগঞ্জ শাখার মাধ্যমে ভুয়া এলসি খোলার নামে প্রায় ১০২ কোটি টাকার আত্মসাতের সুনিদিষ্ট অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুদকের মামলায় ১০ আসামিরা হলেন – ওয়েস্ট অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান এ এস এম আবদুল্লাহ, প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক রোকসান আরা আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক আসিফ হাসান মাহমুদ, পরিচালক মশিউর রহমান, পরিচালক মির্জা মো. আনিছুর রহমান, প্রিমিয়ার ব্যাংকের সাবেক ম্যানেজার মো. শহীদ হাসান মল্লিক, সাবেক ম্যানেজার অপারেশন মুশফিকুল আলম, সাবেক ফরেন ট্রেড ইনচার্জ ও সিনিয়র এভিপি দীপক কুমার দেবনাথ, সাবেক ক্রেডিট ইনচার্জ ও সিনিয়র এভিপি মুহাম্মদ মেহেদী হাসান সরকার ও সাবেক এভিপি মো. মাহমুদ মোস্তফা জিলানী।

দুদকের মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে,ওয়েস্ট অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক এবং প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার তৎকালীন কর্মকর্তারা যোগসাজশে বাংলাদেশ ব্যাংকের ফরেন ট্রেড গাইডলাইন লঙ্ঘন করে জাল-জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নেন। তারা মোট ১৫টি ভুয়া সেলস কনট্রাক্ট তৈরি করে স্থানীয় এলসি খুলে কাগজে লেনদেন ও ফোর্সড লোন সৃষ্টি করেন। এর মাধ্যমে ব্যাংকের ৩৫ কোটি ৩৭ লাখ টাকা আত্মসাৎ হয়।

এছাড়া ব্যাংকের প্রধান কার্যালয়ের অনুমোদন ছাড়াই দুটি অননুমোদিত কমিটমেন্ট আইডি তৈরি করে অতিরিক্ত ঋণসুবিধা দেওয়া হয়, যার মাধ্যমে আরও ৬৬ কোটি ৭০ লাখ টাকা আত্মসাৎ করা হয়। সব মিলিয়ে ১০২ কোটি ৭ লাখ টাকার ক্ষতি হয় ব্যাংক তথা রাষ্ট্রের।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12