সর্বশেষঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় গেলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মিয়ানমার সামরিক জান্তা নিরীহ রোহিঙ্গাদের গণহত্যা করেছে বলে রায় প্রদান আইসিজের উত্তরায় মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে অগ্নিকাণ্ডে মহাখালীর সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের দেখতে গেলেন জামায়াতের সেলিম উদ্দিন শেখ হাসিনার সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

হিলি সীমান্তে বিএসএফকে নববর্ষের শুভেচ্ছা বিজিবি’র

দিনাজপুর জেলার হিলি স্থল বন্দরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)কে বাংলা নববর্ষে মিষ্টি উপহার দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুভেচ্ছা জানিয়েছে।

গত রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুর হিলি পিস্তল বন্দর সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ সাব-পিলার সংলগ্ন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের শূন্যরেখায় উভয় দেশের সীমান্তরক্ষীরা এ শুভেচ্ছা বিনিময় করেছেন। খবর বাসস।

বিজিবির হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার দেলোয়ার হোসেন এবং বিএসএফের ভারত হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ক্যাম্প কমান্ডার বেনার্শি দাসের হাতে ৩ প্যাকেট মিষ্টি তুলে দিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্পের সুবেদার শাহীন হোসেন বলেন, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে তারা শুভেচ্ছা ও উপহার বিনিময় করেন। এরই ধারাবাহিকতায় বাংলা নববর্ষ উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যায় হিলি ইমিগ্রেশন চেকপোস্টের শূন্যরেখায় বিএসএফকে ৩ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
পরে বিএসএফ পক্ষ থেকে বিজিবি সদস্যদের কাছে তাদের দেশের তিনটি প্যাকেট উপহার সামগ্রী দিয়ে তারা শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12