সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

হঠাৎ বাড়ছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা, নতুন শনাক্ত-১০৬৬. মৃত্যু -১৩

ফাইল ছবি

দূরবীণ নিউজ ডেস্ক:

হঠাৎ বাংলাদেশে করোনাভাইরাসের আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। অথচ করোনারভাইরাস প্রতিরোধের টিকা নেয়া হচ্ছে। এই বিষয়টি নিয়ে নতুন করে আতঙ্ক বাড়ছে।

শুক্রবার (১২ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টানা তৃতীয় দিনের মতো করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত রোগী সংখ্যা হাজার ছাড়াল। একই সময়ে করোনায় মৃত্যুর সংখ্যাও বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের ২১৯টি ল্যাবে ১৬ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৬৬ জন।

এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ জন ও বাসায় একজন মারা যান।

এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫১৫ জনে এবং মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৫৫ হাজার ২২২ জনে।

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ২৫২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৯ হাজার ১৭২ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ১১ মার্চ পর্যন্ত মোট মৃত্যু ৮ হাজার ৫১৫ জন। এদের মধ্যে পুরুষ ৬ হাজার ৪৪২ জন ও নারী দুই হাজার ৭৩ জন।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12