সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

হঠাৎ করোনায় মৃত্যু ও আক্রান্ত বাড়ছে, নতুন শনাক্ত ১৬৮৩

দূরবীণ নিউজ প্রতিবেদক:
হঠাৎ করে সারাদেশে করোনাভাইরাসে আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘন্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯২ জনে। নতুন করে ১ হাজার ৬৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৪ লাখ ২১ হাজার ৯২১ জনের।

সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬২৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ২১ হাজার ৯২১ জন। মারা যাওয়া ২৫ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ৮ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১০ জন, চট্টগ্রামে ৫ জন, খুলনায় ৩ জন, বরিশালে ২ জন, সিলেটে ৩ জন ও ময়মনসিংহে ২ জন রয়েছেন।

নিহতদের মধ‌্যে ১১ থেকে ২০ বছরের মধ‌্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ‌্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ‌্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ‌্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ‌্যে ৯ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ১১ জন রয়েছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12