সর্বশেষঃ
ঢাকা মেডিকেলের জরুরি সেবা কার্যক্রম পরিদর্শন দুদক চেয়ারম্যেনের  শ্রমিকদের ন্যায্য পাওনার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে জামায়াত আমিরের অনুরোধ মার্কিন সিনেট নির্বাচনে ১২ মুসলিম প্রার্থীর সাফল্য, বিশ্বে নতুন রেকর্ড প্রভাবশালী নেতারা পারেনি,তরুণরা আ’লীগ নেত্রী হাসিনাকে দিল্লিতে তাড়িয়েছে :তাজুল ইসলাম ​ডিএসসিসি জরিপ : নাগরিকরা সচেতন হলেই এডিস মশার লার্ভা শুরুতেই ধ্বংস সম্ভব পুরান ঢাকায় লালবাগে ঘুষ গ্রহণকালে দুদকের ফাঁদে সার্ভেয়ার মনিরুল স্বদেশ অ্যারেনায় রুয়েটিয়ানদের ক্রিকেটর টুর্নামেন্ট ২০২৬’ ১১ ডিসেম্বর তৃতীয় আসরে নামবে-৬ দল, গাজীপুর-সাভারে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

স্বাস্থ্যবিধি মেনে ৪ অক্টোবর থেকে শিশুদের টিকা খাওয়ানোর কর্মসূচি সফল করুন: মেয়র তাপস

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত স্বাস্থ্য বিভাগের অধিনে ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’ কার্যক্রম চলবে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে শিশুদের ভিটামিন ‘এ’ টিকা খাওয়াতে হবে। মেয়র বলেন, ‘আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটিতে স্বাস্থ্য বিভাগের অধিনে ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’ কার্যক্রম চলবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মেয়র হানিফ অডিটরিয়ামে ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’ উপলক্ষে কেন্দ্রীয় অ্যাডভোকেসি ওরিয়েন্টেশন সভায় মেয়র এই নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শরীফ আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের প্রমুখ।

সভায় জানানো হয়, আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পক্ষকালব্যাপী ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’ এ ঢাকা দক্ষিণ সিটিতে ৬-১১ মাস বয়সী ৫২ হাজার ১৭৬ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। ৩ লাখ ৪ হাজার ৪৬০টি ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মেয়র ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’ কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য সভাইকে আহ্বান জানান। আর এই টিকাটা শিশুদের দিতে হবে। যারা টিকা প্রদান করবেন, তারা অবশ্যই বাচ্চাদের টিকা খাওয়ানোর সময় নিজেদের হাত ভালোভাবে ধুয়ে নেবেন। টিকার জন্য অপেক্ষমাণদের অবশ্যই সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। অবশ্যই মাস্ক পরতে হবে। অর্থাৎ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে শিশুদের টিকা দিতে হবে।’

শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ার গুরুত্ব তুলে ধরে তাপস বলেন, ‘ভিটামিন এ দিয়ে দেওয়া মানেই মায়েদের বুকের দুধ খাওয়ানো লাগবে না—এ কথা যেন কোনও মা মনে না করে। বাচ্চাদের টিকা দেওয়ার সময়, আপনারা সঙ্গে সঙ্গে মায়েদের এই বার্তাটাও দেবেন যে, বুকের দুধ খাওয়াতে হবে। কারণ শিশুদের রোগ প্রতিরোধের ওষুধ হিসেবে কাজ করে মায়ের বুকের দুধ। সেটা যেন অন্তত দুই বছর পর্যন্ত খাওয়ানো হয়, এর জন্য মায়েদের উৎসাহিত করবেন।’ #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12