সর্বশেষঃ
উখিয়ায় পাহাড় ধসে  ৯ রোহিঙ্গা নিহত বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া আ,লীগ সরকারের : বিদ্যুৎমন্ত্রী ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন, নইলে  লাইসেন্স বাতিল ও প্রতিষ্ঠান বন্ধ : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কের ময়লা সরিয়ে বৃক্ষরোপণের উদ্যোগ ডিসি ফরিদার  ব্রাজিলকে কাঁদিয়ে কোয়ার্টারে নরওয়ে ইরানে খামেনির জানাজায় জনতার ঢল আগস্টে অনলাইনে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন গ্রহণ বিশ্বকাপ ফুটবলে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা ঘানাকে ১-০ গোলে হারিয়ে কলম্বিয়া শেষ ষোলোয় রাষ্ট্র পরিচালনায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

সোনারগাঁওয়ের ওসি রফিকুল বাধ্যতামূলক অবসরে গেলেন

ফাইল ছবি

দূরবীণ নিউজ ডেস্ক:
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামকে বাধ্যতামূলক তাকে অবসরে পাঠানো হয়েছে। আলোচিত
নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টের হেফাজতের নেতা মাওলানা মামুনুল হকের ঘটনার পরদিন ওসি রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছিল জেলা পুলিশ লাইন্সে। এবার বাধ্যতামূলক তাকে অবসরে পাঠানো হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে অবসরে পাঠানোর কথা বলা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রফিকুল ইসলামের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে তাকে অবসর দেওয়া হলো। তবে অবসরজনিত সব সুবিধা তিনি পাবেন।

উল্লেখ্য, সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধের পর হেফাজত-নেতাকর্মীদের হামলা ভাঙচুর চালায় এবং মামুনুল হককে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন। তবে ওই ঘটনার জেরে তাকে বদলি বা অবসরে পাঠানো হলো কি না তা জানা যায়নি। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12