সর্বশেষঃ
সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে: রিজভী মানুষের  ভালোবাসা অর্জন করতে দায়িত্বশীলদের নিদের্শ : জামায়াত আমিরের স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ : প্রধানমন্ত্রী চুয়েটে নতুন ভিসি র বিরুদ্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ সারাদেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২১১ জাতিসংঘকে সমঝোতামূলক  কেন্দ্রবিন্দু দেখতে চায় বাংলাদেশ যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র, বন্ধের সিদ্ধান্ত তাকেই নিতে হবে : ইরানের প্রেসিডেন্ট সূত্রাপুরে ঘরে পেট্রল ঢেলে আগুন, পিতা-পুত্রের মৃত্যু
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

রাজধানীর আদাবরে বালিশের ভেতর ৬০ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার-১

দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীর আদাবর থানা এলাকায় ঈদুল ফিতর উপলক্ষে বিছানাপত্র নিয়ে গ্রামের বাড়িতে চলে যাচ্ছেন এমন ছদ্মবেশের আড়ালে বালিশের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। তার নাম মো. সোহেল (২৭)।

বুধবার (১২ মে) ভোররাতে রাজধানীর আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তিনি মাদকের কথা অস্বীকার করেন। এ সময় তার সঙ্গে থাকা বিছানাপত্র তল্লাশি করে বালিশের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৬০ লাখ টাকা মূল্যের ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এএসপি আবদুল্লাহ আল মামুন বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী যাতে সন্দেহ না করে এবং সন্দেহ করলেও যাতে তল্লাশি করে কিছুই না পায় মূলত সে জন্যই বালিশের ভেতরে অভিনব কায়দায় মাদক বহন করছিলেন ওই ব্যক্তি।

জিজ্ঞাসাবাদে আটক সোহেল জানান, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে এসে রাজধানীর বিভিন্ন মাদক কারবারীদের কাছে বিক্রি করতেন। প্রতিবার মাদক বহনের ক্ষেত্রে তিনি নতুন নতুন কৌশল অবলম্বন করে থাকেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12