সর্বশেষঃ
তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত যুক্তরাষ্ট্রের পল্লবী শিশু রামিসার পক্ষে লড়বেন  সুপ্রিম কোর্টের  আইনজীবী শিশির মনির পল্লবীর রামিসা হত্যাকাণ্ড: সোহেল আগেও নানা অপরাধেণ্ডে লিপ্ত ছিল: ডিবি রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের
শনিবার, ২৩ মে ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

রাজধানীতে নির্বাচনী প্রচারণায় জনদুর্ভোগ সৃষ্টি না করতে অনুরোধ  আতিকের

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম নগরীতে রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে নির্বাচনী প্রচারণা না করতে দলীয় নেতাকর্মী ও নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন।

ব্রডস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের গলি থেকে নির্বাচনী প্রচারণা শুরুর আগে পথসভায় বক্তৃতাকালে আতিকুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, “আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। সুশৃঙ্খল প্রচারণা করে দেখিয়ে দেই আমরা নির্বাচনে সুশৃঙ্খল। একইভাবে আমরা সকলে মিলে মিশে সুশৃঙ্খল সুন্দর ঢাকা গড়ে তুলতে পারবো।”

ডিএনসিসি নবগঠিত ১৮টি ওয়ার্ড নিয়ে বৃহৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “আমি সরেজমিনে দেখেছি। নতুন ১৮টি ওয়ার্ডের বাসিন্দারা অবহেলিত, অমানুষিকভাবে দিনযাপন করছে।

রাস্তার অবস্থা খারাপ, নাই কোনো বাজার, নাই খেলার মাঠ একটু বৃষ্টি হলেই অন্ধকার নেমে আসে, পানি জমে যায়। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ১৮টি ওয়ার্ডের জন্য ৪২০০ কোটি টাকার বাজেট অনুমোদনের অপেক্ষায়।”

আতিকুল ইসলাম বলেন, বাস, ট্রাকের ব্যাক গিয়ার আছে কিন্তু নৌকার কোনো ব্যাক গিয়ার নেই। নৌকার গিয়ার একটাই সেটা ফ্রন্ট গিয়ার। ফ্রন্ট গিয়ার মানেই শুধু উন্নয়নের গিয়ার। তাই আধুনিক, সুন্দর, সচল, গতিময় ঢাকা গড়তে আপনারা আগামী ১ তারিখের নির্বাচনে নৌকায় ভোট দেবেন। কারণ উন্নয়নের জন্য নৌকার কোনো বিকল্প নেই।

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের পাশের সড়ক থেকে শুরু করে মনিপুরী পাড়া, টিএন্ডটি মাঠ, পশ্চিম রাজাবাজার, পূর্ব রাজাবাজার, গ্রীন সুপার মার্কেট, ফার্মগেট, কারওয়ান বাজার, মগবাজার, নয়াটোলা ওয়ারলেস, আসাদুজ্জামান কমিউনিটি সেন্টার, মধুবাগ, হাতিরঝিল, ঝিলপাড় এলাকায় গণসংযোগ করবেন।# কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12