সর্বশেষঃ
পুরান ঢাকায় লালবাগে ঘুষ গ্রহণকালে দুদকের ফাঁদে সার্ভেয়ার মনিরুল স্বদেশ অ্যারেনায় রুয়েটিয়ানদের ক্রিকেটর টুর্নামেন্ট ২০২৬’ ১১ ডিসেম্বর তৃতীয় আসরে নামবে-৬ দল, গাজীপুর-সাভারে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে গার্মেন্টস শিল্পের অস্থিরতা উদ্বেগজনক: বিরোধী দলীয় নেতা এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৫২.১২, মোট পাস -৬ ৪৬৬৮৫ ও  জিপিএ-৫: ৪00৮৪ জন, মাদ্রাসায় আলিমে পাসের হার ৬১.০৭, পাস- ৫৪ ৫৪৭, জিপিএ-৫: ৩২৫০ জন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মোটরসাইকেল উদ্ধার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র থেকে ২৫০টি ভেন্টিলেটর সংগ্রহ করেছে বাংলাদেশ

দূরবীণ নিউজ ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসরণ করে কোভিড-১৯ রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী হিসেবে যুক্তরাষ্ট্রের তৈরি ২৫০টি ভেন্টিলেটর সংগ্রহ করেছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কানাডা এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসকদের একটি দল ডা. জিয়াউদ্দিন আহমেদের নেতৃত্বে এই মোবাইল ভেন্টিলেটরগুলো যুক্তরাষ্ট্রভিত্তিক একটি দাতব্য সংস্থার কাছ থেকে বিনামূল্যে সংগ্রহ করে।

যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থাটি কয়েক শ’ ভেন্টিলেটর ভারতীয় সংস্থা ‘হেলথকিউব’কে প্রদান করে, যার সঙ্গে ২৫০টি ভেন্টিলেটর বাংলাদেশের জন্য বরাদ্দ করা হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনানুযায়ী, ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ মিশন হেলথ কিউব-এর কাছ থেকে এই ভেন্টিলেটরগুলো সংগ্রহ করে শনিবার রাতে বাংলাদেশ বিমানের কার্গোফ্লাইটে ঢাকায় পাঠিয়েছে।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ভেন্টিলেটরের এই চালান গ্রহন করেন।

এসময় অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, সহজে বহনযোগ্য বিধায় এই ভেন্টিলেটরগুলো দেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত এমনকি অ্যাম্বুলেন্সে পর্যন্ত ব্যবহার করা যাবে। তিনি ছিলেন পুরো চালানের সমন্বয়ক।

এই ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানান এবং কোভিড আক্রান্ত জরুরি রোগীদের জন্য এই অতীব প্রয়োজনীয় ভেন্টিলেটর সংগ্রহের মহৎ উদ্যোগের জন্য প্রবাসী চিকিৎসকদেরও ধন্যবাদ জানান।
# সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12