সর্বশেষঃ
মিয়ানমার সামরিক জান্তা নিরীহ রোহিঙ্গাদের গণহত্যা করেছে বলে রায় প্রদান আইসিজের উত্তরায় মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে অগ্নিকাণ্ডে মহাখালীর সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের দেখতে গেলেন জামায়াতের সেলিম উদ্দিন শেখ হাসিনার সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন মিরপুরে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতা আটক জিয়াউলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ চট্টগ্রামের বিসিকের প্লট বরাদ্দে দুর্নীতি, সাবেক শিল্প সচিবসহ ৬ জনের নামে দুদকের মামলা ২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড ফ্যাসিস্ট আ’লীগের অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রাজপথে মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, নগরবাসীর দুভোগ বেড়েছে

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানী ঢাকা অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। আবার অনেক এলাকায় ঝড়ে গাছ উপড়ে পড়েছে। গতকাল রোববার (২৬ মে) দিবাগত রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরবাসীর দুভোগ বেড়েছে অনেক।

আজ সোমবার (২৭ মে) দিনভর থেমে থেমে ঝড় বৃষ্টি হচ্ছে। কখনো বৃষ্টি বাড়ছে, আবার কখনো বৃষ্টি কমছে। সঙ্গে রয়েছে হঠাৎ ঝোড়ো বাতাস। বৃষ্টিতে রাজধানীর অনেক সড়কে পানি জমে গেছে। ফলে ভোগান্তি পোহাচ্ছে নগরবাসীকে।

খোঁজ নিয়ে জানা যায়, নগরীর অনেক এলাকায় সড়ক বিভাজকের বড় বড় গাছ উপড়ে পড়েছে। সকাল ১০টায়, জসীমউদ্‌দীন সড়ক, উত্তরা সড়ক বিভাজকের একটি গাছ উপড়ে পড়েছে প্রাইভেট কারের ওপর । সড়কে আড়াআড়িভাবে গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ভারী বৃষ্টিতে সড়কে জমেছে পানি। ফলে দোকান খুলতে পারেননি দোকানিরা। সকাল সাড়ে ১০টায়, নিউমার্কেট এলাকায়। ভারী বৃষ্টিতে সড়কে জমেছে পানি।
শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকায়, সোমবার (২৭ মে) বৃষ্টিতে ছাতা মাথায় শিক্ষার্থীরা। বৃষ্টিতে অনেক অফিসগামী লোকজন বিপদে পড়েছেন, এরমধ্যে কোন ঘোষণা ছাড়াই হটাৎ মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। আবার সড়কে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি।

সড়কে জমা পানি পেরিয়ে চলছে রিকশা। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে অনেক সড়ক। দুপুর ১২টায়, আলাউদ্দিন সড়ক, বংশাল। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সড়ক।

টানা বৃষ্টিতে বাজারের ভেতরের ব্যস্ত সড়কে জমে গেছে হাঁটুপানি। বেলা পৌনে ২টায়, কারওয়ান বাজার এলাকা টানা বৃষ্টিতে বাজারসহ নগরীর গলি পথের ভেতরের ব্যস্ত সড়কে জমে গেছে হাঁটুপানি। একই ধরনের খবর পাওয়া গেছে নগরীর অন্যান্য এলাকাতেও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12