সর্বশেষঃ
তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত যুক্তরাষ্ট্রের পল্লবী শিশু রামিসার পক্ষে লড়বেন  সুপ্রিম কোর্টের  আইনজীবী শিশির মনির পল্লবীর রামিসা হত্যাকাণ্ড: সোহেল আগেও নানা অপরাধেণ্ডে লিপ্ত ছিল: ডিবি রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

বুড়িগঙ্গায় লঞ্চডুবির মামলায় . ময়ূর-২ লঞ্চের মালিক রিমান্ড শেষে কারাগারে

দূরবীণ নিউজ প্রতিবেদক:
বহুল আলোচিত বুড়িগঙ্গায় লঞ্চডুবির মামলায় ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদকে রিমান্ড শেষে কারাগারে পাঠিনোর আদেশ দেন আদালত। রোববার (১২ জুলাই) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদা এই আদেশ দেন।

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় দায়ের করা মামলার আসামিরা হলেন—এমভি ময়ূর-২-এর মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ (৩৩), মাস্টার আবুল বাশার মোল্লা (৬৫), জাকির হোসেন (৩৯), ইঞ্জিন চালক শিপন হাওলাদার (৪৫), চালক শাকিল হোসেন (২৮), সুকানি নাসির মৃধা (৪০) ও সুকানি হৃদয় (২৪)।

এর আগে, ৩ দিনের রিমান্ড শেষে সোয়াদকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল আলম।

প্রসঙ্গত, গত বুধবার (৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে কলাবাগান থানা এলাকার সোবহানবাগ থেকে মোসাদ্দেক হানিফ সোয়াদকে গ্রেপ্তার করা হয়। এরপর দিন (৯ জুলাই) তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এছাড়া, গত ৭ জুলাই লঞ্চের সুপারভাইজার আব্দুস সালামের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৯ জুলাই রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ‌্য, গত ২৯ জুন মুন্সীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে মর্নিং বার্ড নামের একটি লঞ্চ। এরপর সদরঘাটে ভেড়ানোর আগে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রীসহ ডুবে যায় মর্নিং বার্ড। এর মধ‌্যে ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়।

এই ঘটনায় ৩০ জুন রাতে নৌ পুলিশের সদরঘাট থানার এসআই মোহাম্মদ শামসুল বাদী হয়ে অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে ময়ূর-২ লঞ্চের মালিকসহ ৭ জনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12