সর্বশেষঃ
মিয়ানমার সামরিক জান্তা নিরীহ রোহিঙ্গাদের গণহত্যা করেছে বলে রায় প্রদান আইসিজের উত্তরায় মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে অগ্নিকাণ্ডে মহাখালীর সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের দেখতে গেলেন জামায়াতের সেলিম উদ্দিন শেখ হাসিনার সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন মিরপুরে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতা আটক জিয়াউলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ চট্টগ্রামের বিসিকের প্লট বরাদ্দে দুর্নীতি, সাবেক শিল্প সচিবসহ ৬ জনের নামে দুদকের মামলা ২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড ফ্যাসিস্ট আ’লীগের অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রাজপথে মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইরানে ঈদ মঙ্গলবার

দূরবীণ নিউজ ডেস্ক :
বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইরানের কোথায় রোববার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। কাজেই এই চার দেশে মঙ্গলবার একযোগে পালিত হবে ঈদুল ফিতর। বিশ্বের বেশিরভাগ দেশে ২ মে (সোমবার) ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

ভারতে রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ সোমবার ভারতে উদযাপিত হবে না খুশির ঈদ। সোমবার পবিত্র রমজান মাসের শেষ রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। তারপর আগামীকাল মঙ্গলবার পালন করবেন খুশির ঈদ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবার সেখানে চাঁদ দেখা যায়নি।

রাজধানী দিল্লির ‘মরকজী ই হিলাল কমিটির’ তরফে জানানো হয়েছে যে, দিল্লিতে চাঁদ দেখা যায়নি। তাই মঙ্গলবার ঈদ পালন করা হবে।এমনকি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ থেকেও রোববার চাঁদ দেখতে পাওয়ার খবর পাওয়া যায়নি।

তাই আগামীকাল মঙ্গলবার সেখানে ঈদ হবে। ভারতের পশ্চিমবঙ্গেও শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। ভারতের উত্তর প্রদেশেও দেখা মেলেনি শাওয়ালের চাঁদের। লখনউয়ের ‘মরকজী চাঁদ কমিটির’ তরফে জানানো হয়েছে, রোববার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যায়নি। তাই সোমবার পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। মঙ্গলবার ঈদ পালন করা হবে।

এদিকে পাকিস্তানের জাতীয় আল-হেলাল কমিটি রোববার সন্ধ্যায় ঘোষণা করেছে, দেশটিতে ওই দিন কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ সোমবার দেশটিতে ৩০তম রমজান পালিত হবে এবং মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

ইরানের সর্বোচ্চ নেতার দফতরের চাঁদ দেখা কমিটি রোববার রাতে সারাদেশ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করে ঘোষণা করেছে, দেশটির কোথাও রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ সোমবার দেশটিতে ৩০তম রমজান পালিত হবে এবং মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

তবে সৌদি আরব, কাতার, লেবানন, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, মিসর, তিউনিশিয়া, সুদান, আলজেরিয়া, মৌরিতানিয়া, তুরস্ক ও সিরিয়াসহ বিশ্বের অধিকাংশ দেশে আজ সোমবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

সূত্র : পার্স টুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12