সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

বাংলাদেশে করোনা আক্রান্ত ১ লাখ ২,২৯২ জন, নতুন আক্রান্ত- ৩,৮০৩

দূরবীণ নিউজ প্রতিবেদক :
গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৮০৩ জন। বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২৯২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৮ জনের। বাংলাদেশে করোনায় মোট মৃতের সংখ্যা এক হাজার ৩৪৩ জন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা। ব্রিফিংয়ে হাজির হয়েছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদও।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৩৪৯টি আর পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ২৫৯টি। শনাক্তের হার ২৩.৩৯ শতাংশ।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৭৫ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪০ হাজার ১৬৪ জন। সুস্থতার হার ৩৯.২৬ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩১ শতাংশ। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ৩১ জন ও নারী ৭জন।

বয়স বিশ্লেষণে জানা যায়, ০ থেকে ১০ বছরের মধ্যে একজন, ২১-৩০ দুইজন, ৩১-৪০ পাঁচজন, ৪১-৫০ তিনজন, ৫১-৬০ ছয়জন, ৬১-৭০ ১৪ জন, ৭১-৮০ পাঁচজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন।

এদের মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের ১৮ জন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের দুইজন, ময়মনসিংহ বিভাগের একজন, বরিশাল বিভাগের একজন এবং রংপুর বিভাগের একজন।

হাসপাতালে মারা গেছেন ২৪ জন এবং বাড়িতে ১৪ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৬৭৪ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৪০০ জনকে।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার। ১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12