সর্বশেষঃ
২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে শক্তভাবে ধরেছে মরক্কো নতুন বাজেট বাস্তবায়নে ‘বড় ৩ বাধা’ চিহ্নত করেছে জামায়াতে ইসলামী নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ, বৈষম্য তৈরি হবে: সিপিডি দেশে আইনশৃঙ্খলার অবনতি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি ডি এম আতিক জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নতুন ডিজি  বিশ্বকাপে উদ্বোধনীতে দ. আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর ডিএসসিসি ৩ দিনে ৩৬,০৮৬ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করেছে সামনে কঠিন সময় অপেক্ষা করছে : প্রধানমন্ত্রী হজ শেষে হাজিরা দেশে ফিরেছেন ঈদ ছুটি শেষে অফিস-আদালত ও ব্যাংক পুনরায় খুলছে সোমবার
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

বাংলাদেশে করোনায় একদিনে মৃত্যূ ৩৪, মোট আক্রান্ত ২ লাখ ২,৫৮১ জন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
প্রাণঘাতি করোনায় আক্রান্ত ও মৃত্যূ বেড়েই চলছে বাংলাদেশে । গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৩৪ জনের মৃত্যু এবং নতুন আক্রান্ত ২ হাজার ৭০৯ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা লাখ ২ হাজার ৬৬ জন এবং মারা গেছেন ২ হাজার ৫৮১ জন।

শনিবার (১৮ জুলাই ) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৬৩২টি এবং পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৯২৩টি। শনাক্তের হার ২৪.৮০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭৩ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১০ হাজার ৯৮ জন। সুস্থতার হার ৫৪.৪৯ শতাংশ। মৃত্যুর হার ১.২৮ শতাংশ।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ২৯ জন ও নারী ৫ জন। এবং এ পর্যন্ত মারা গেছেন পুরুষ ২ হাজার ৪০ জন (৭৯.০৪%) ও নারী ৫৪১ জন (২০.৯৬%)। হাসপাতালে মারা গেছে ৩২ জন এবং বাড়িতে ২ জন।

২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৭৭৯ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৫৩১ জনকে।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার। ১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।# কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12