সর্বশেষঃ
অগ্নিকাণ্ডে মহাখালীর সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের দেখতে গেলেন জামায়াতের সেলিম উদ্দিন শেখ হাসিনার সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন মিরপুরে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতা আটক জিয়াউলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ চট্টগ্রামের বিসিকের প্লট বরাদ্দে দুর্নীতি, সাবেক শিল্প সচিবসহ ৬ জনের নামে দুদকের মামলা ২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড ফ্যাসিস্ট আ’লীগের অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রাজপথে মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক ফরিদপুরে নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ বাঁকা মাতুব্বর আটক গণভোটের রায় মেনে নিলে সরকারকে সহযোগিতার ঘোষণা জামায়াতের
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায়ও জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজিটিভ

দূরবীণ নিউজ প্রতিবেদক:
বিশিষ্ট মুক্তিযোদ্ধা ,গণস্বাস্থ্য ও নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। এর আগে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত র‍্যাপিড টেস্টিং কিট দিয়ে পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়েছিল।

বৃহস্পতিবার (২৮ মে) বিএসএমএমইউ থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। গত ২৬ মে বিএসএমএমইউতে জাফরুল্লাহ চৌধুরীর নমুনা নেওয়া হয়।

এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, বিএসএমএমইউ’র পরীক্ষার পর প্রমাণিত হয়েছে, গণস্বাস্থ্য উদ্ভাবিত কিট করোনা শনাক্তকরণে শতভাগ কার্যকরী। স্বাস্থ্যসেবার স্বার্থে দ্রুত গণস্বাস্থ্যের আবিস্কৃত কিট ব্যবহারের অনুমতি দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরো জানান, গত ২৪ মে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবন করা কিট দিয়ে জাফরুল্লাহ চৌধুরী নিজের নমুনা পরীক্ষা করিয়ে জানতে পারেন তিনি করোনা পজিটিভ। সে অনুযায়ী তিনি বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের এই কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য ১৩ মে বিএসএমএমইউতে কিট দেওয়া হয়। তবে এখনো কোনো ফলাফল তাদের জানানো হয়নি। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12