সর্বশেষঃ
ঢাকা মেডিকেলের জরুরি সেবা কার্যক্রম পরিদর্শন দুদক চেয়ারম্যেনের  শ্রমিকদের ন্যায্য পাওনার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে জামায়াত আমিরের অনুরোধ মার্কিন সিনেট নির্বাচনে ১২ মুসলিম প্রার্থীর সাফল্য, বিশ্বে নতুন রেকর্ড প্রভাবশালী নেতারা পারেনি,তরুণরা আ’লীগ নেত্রী হাসিনাকে দিল্লিতে তাড়িয়েছে :তাজুল ইসলাম ​ডিএসসিসি জরিপ : নাগরিকরা সচেতন হলেই এডিস মশার লার্ভা শুরুতেই ধ্বংস সম্ভব পুরান ঢাকায় লালবাগে ঘুষ গ্রহণকালে দুদকের ফাঁদে সার্ভেয়ার মনিরুল স্বদেশ অ্যারেনায় রুয়েটিয়ানদের ক্রিকেটর টুর্নামেন্ট ২০২৬’ ১১ ডিসেম্বর তৃতীয় আসরে নামবে-৬ দল, গাজীপুর-সাভারে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

প্রবল বর্ষণ ও বন্যায় শ্রীলঙ্কায় ১৭ জনের মৃত্যু

ছবি সংগৃহিত

দূরবীণ নিউজ ডেস্ক :
প্রাকৃতিক দূর্যোগের কবলে শ্রীলঙ্কা। এবার প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় অন্তত ১৭ জন মারা গেছেন। এছাড়া হাজার হাজার মানুষকে তাদের বাসস্থান থেকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কয়েকদিনের টানা বৃষ্টিতে দ্বীপরাষ্ট্রটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের নদীগুলোতে গত সপ্তাহের শেষ নাগাদ স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি পানি প্রবাহিত হতে শুরু করে। এর ফলে নিম্নাঞ্চলের এলাকাগুলো পানিতে তলিয়ে যায়। হাজার হাজার মানুষ ত্রাণ কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সহকারী পরিচালক প্রদীপ কোডিপ্পিলি বলেছেন, ‘পানির স্তর স্বাভাবিক মাত্রায় নামতে শুরু করেছে কিন্তু এখনও ১০টি জেলায় ভূমিধসের ঝুঁকি রয়েছে।’

তিনি বলেন, এই বন্যায় ২ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় এক লাখ ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগের মহাপরিচালক আথুলা কারুনানায়াকে বলেন, ‘আমরা আশা করছি এখন থেকে বৃষ্টিপাত কমতে শুরু করবে তবে কয়েকটি অঞ্চলে মাঝে মাঝে বৃষ্টিপাত হবে।’

করোনাভাইরাসের কারণে দেশটির সরকার যে বিধিনিষেধ আরোপ করেছিল, তা তুলে নেয়ার কিছু আগেই এই প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটল। করোনার তৃতীয় ঢেউ রুখতে মাসব্যাপী যে লকডাউন দেয়া হয়েছিল তা আগামী ১৪ জুন তুলে নেয়ার কথা রয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12