সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে দুদকের মামলা

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুই প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নকশাবহির্ভূত কাজ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

সোমবার (২০ মে) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ দন্ডবিদির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলাটি দায়ের করেন। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মো. আকতারুল ইসলাম।

মামলার আসামিরা হলেন, খুলনার মেসার্স আমিন অ্যান্ড কোং-এর স্বত্বাধিকারী মো. রুহুল আমিন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাতক্ষীরা উপ-বিভাগ-২ পরিচালন ও রক্ষণাবেক্ষণ অফিসের উপ-বিভাগীয় প্রকৌশলী জাকারিয়া ফেরদৌস এবং উপ-সহকারী প্রকৌশলী অনি দাস।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে কনস্ট্রাকশন অব ড্রেনেজ কাম ফ্লাশিং রেগুলেটর ২ ভেন্ট অন কুলুটিয়া খাল প্রকল্পে নকশাবহির্ভূতভাবে ছয় মিটারের শিট পাইলের স্থলে তিন মিটার শিট পাইল ব্যবহার করে। এতে আসামিরা সরকারি অর্থ আত্মসাতের উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

পরে কমিশন থেকে মামলার অনুমোদন দিলে মামলাটি দায়ের করা হয়। তদন্তের সময় অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও মামলায় অন্তর্ভুক্ত করা হবে বলে উল্লেখ করা হয়।

এর আগে গত ১৪ মে প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ পেয়ে দুদকের একটি দল অভিযান চালায়। এসময় অভিযোগের সত্যতা পান অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12