সর্বশেষঃ
২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে শক্তভাবে ধরেছে মরক্কো নতুন বাজেট বাস্তবায়নে ‘বড় ৩ বাধা’ চিহ্নত করেছে জামায়াতে ইসলামী নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ, বৈষম্য তৈরি হবে: সিপিডি দেশে আইনশৃঙ্খলার অবনতি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি ডি এম আতিক জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নতুন ডিজি  বিশ্বকাপে উদ্বোধনীতে দ. আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর ডিএসসিসি ৩ দিনে ৩৬,০৮৬ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করেছে সামনে কঠিন সময় অপেক্ষা করছে : প্রধানমন্ত্রী হজ শেষে হাজিরা দেশে ফিরেছেন ঈদ ছুটি শেষে অফিস-আদালত ও ব্যাংক পুনরায় খুলছে সোমবার
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

পাকিস্তানের জেল থেকে পালিয়েছে মালালাকে গুলি করা এহসানুল্লাহ

দূরবীণ নিউজ ডেস্ক :
মালালা ইউসুফজাইকে গুলি করা পাকিস্তানের তেহরিক-ই-তালিবানের মুখপাত্র এহসানুল্লাহ এহসান পাকিস্তানের জেল থেকে পালিয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক অডিও বার্তায় সে জানায়, গত ১১ জানুয়ারি সে জেল থেকে পালাতে সক্ষম হয়েছে। খবর ফিনান্সিয়াল এক্সপ্রেস ও গালফ নিউজের।

২০১২ সালে স্কুল ফেরত মালালাকে লক্ষ্য করে গুলি চালায় এই এহসান। মালালা তখন ১৬ বছর বয়সি হলেও, তখন থেকেই পাকিস্তানের সোয়াত উপত্যকায় নারীশিক্ষা নিয়ে প্রচার চালাচ্ছিলেন। সেই রাগেই তাকে গুলি করা হয়। সেই হামলা থেকে বেঁচে যান মালালা। পরে তাকে নোবেল পুরস্কার দেয়া হয়।

অডিও বার্তায় এহসানউল্লাহ জানায়, ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি সে আত্মসমর্পণ করে। সে সময় পাকিস্তানি বাহিনী তাকে যে আশ্বাস দিয়েছিল, সেই আশ্বাস তারা পূরণ করেনি।

সে বলে, পাকিস্তানের বুদ্ধিমান সুরক্ষাবাহিনীরা চুক্তি লঙ্ঘন করে আমাকে আমার সন্তানদের সাথে কারাগারে রেখেছিল। আমি ৩ বছর যাবত অপেক্ষা করেছি। শেষ পর্যন্ত আমি সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেই। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12