সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

পটুয়াখালীর মির্জাগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে গাছ থেকে পড়ে মামুন আকন ( ৩০) নামের এক কাঠুরিয়া নিহত হয়েছে। মঙ্গলবার ( ৩০ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের সুন্দ্রা কালিকাপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত মামুন ওই ইউনিয়নের পিঁপড়াখালী গ্রামের মৃত হাসেম আকনের ছেলে। তিনি পেশায় কাঠুরিয়া ছিলেন।নিহতের স্বজন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ঘটনার সময় নিহত মামুন গাছ ব্যবসায়ী সেন্টু ফকিরের ক্রয়কৃত গাছ কাটার জন্য ওই গ্রামে যায়।

কিছু গাছ কাটার পরে একটি জামগাছের ডাল কাটতে গাছের উপরে ওঠে। এসময় তিনি হঠাৎ গাছের উপর থেকে ছিটকে মাটিতে পড়ে যায়। সাথে সাথে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, গাছ থেকে পড়ে মামুন আকনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12