সর্বশেষঃ
আ’লীগ ফ্যাসিবাদী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে সংসদ পবিত্র মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে আসার আমন্ত্রণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা  বাংলাদেশ ২৫ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে  খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত বাংলাদেশের রাষ্ট্রপতিকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদার জন্মদিন আজ  সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে নিহত ৮ রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট, চট্টগ্রামে সড়ক অবরোধ নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

নারায়ণগঞ্জে সখের পুকুর এখন আয়ের উৎস

বিশেষ প্রতিনিধি. দূরবীণ নিউজ :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে তালহা বিন হাবিবের সখে করা পুকুর এখন আয়ের অন্যতম উৎস হয়ে দাঁড়িয়েছে। সখে করা পুকুর থেকে এখন তিনি লাখ লাখ টাকা আয় করার স্বপ দেখেন।

আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচবাড়িয়া পাচঁগাও গ্রামের তালহা বিন হাবিব। তিনি একজন বেসরকারী চাকুরীজীবি। তিনি গত ৪ বছর আগে পাঁচগাও মৌজায় ১ বিঘা সম্পত্তির উপর সখের বশে একটি পুকুর কাটেন। করেন বিভিন্ন প্রজাতির মাছের চাষ।

পুকুরের পাড়ে ভিটি জমিতে রোপন করেন বিভিন্ন জাতের ফলের ও কাঠ গাছের বাগান। কি নেই সেই বাগানে। মেহগনি জাতের কাঠের গাছ ও ফলের গাছ । পুকুরে চাষ করেন, রুই, কাতলাসহ বিভিন্ন প্রকারের মাছ। তালহা বিন হাবিব নিজে এবং শ্রমিক দিয়ে কাজ করান।

তালহা বিন হাবিব জানান, পুকুর থেকে তার মাছ চাষে বছরে কয়েক লাখ টাকা আয় করেছেন। এ ক্ষেত্রে তিনি সরকারী কোন ফান্ড থেকে কোন প্রকার ঋণ গ্রহণ করেননি। তবে মাঝে মাঝে উপজেলা মৎস অফিসের পরামর্শ গ্রহণ করে থাকেন। তিনি অরো জানান, নিতান্ত সখের বশেই তিনি মাছ চাষ শুরু করেন। এ সখ যে তার আয়ের উৎস হয়ে ধরা দিবে তা তিনি কল্পনাও করতে পারেননি।

আড়াইহাজার উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, তালহা বিন হাবিবের মৎস চাষের বিষয়টি তিনি জানেন। তিনি অনেক সময় মৎস অফিস থেকে নানা পরামর্শ নিয়ে থাকেন। তার দেখা দেখি অরো অনেকে মৎস চাষে উদ্ভুদ্ধ হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এডিজেড/একে/ দূরবীণ নিউজ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12