সর্বশেষঃ
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনে মিছিল, আটক ২০ প্রধানমন্ত্রীর জাতীয় সংলাপে সাড়াদিয়ে, ‘গণভোটের রায়’ বাস্তবায়নে যাবে ১১ দল গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা, যানবাহনে অগ্নিসংযোগ , ৫০০৮ জনের নামে মামলা  বিএনপির চাঁদাবাজদের রাজনীতির অধিকার নেই: আইনমন্ত্রী শিশু-কিশোরদের  উৎসাহিত করছেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ বিএনপি ১ ডিসেম্বর প্রচন্ড ঝড়ে নিউইয়র্কে ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন শহর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের রাখতে  গোপালগঞ্জসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনে মিছিল, আটক ২০

নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা চট্টগ্রাম নগরে জুমার নামাজের পর ঝটিকা মিছিল বের করার চেষ্টাকালে ২০ জনকে আটক করা হয়েছে। তবে মিছিল শুরু করার আগেই তাদের ধাওয়া দেন পুলিশ ও বিএনপিপন্থি সংগঠনের নেতাকর্মীরা। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টার দিকে নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষে একদল নেতাকর্মী সিনেমা প্যালেস এলাকায় জড়ো হন। একপর্যায়ে তারা মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া পুলিশ ও ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। ধাওয়ার মুখে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়েন। পরে ওই এলাকা ঘিরে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল বের করার প্রস্তুতি নেওয়ার পরপরই পুলিশ ও যুবদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। পরে আশপাশের অলিগলিতে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ওই এলাকায় মিছিল করার চেষ্টা করেছিলেন। তবে পুলিশের আগাম অবস্থানের কারণে তারা মিছিল করতে পারেননি। অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12