সর্বশেষঃ
ইলিশ সংরক্ষণে জেলেদের জীবিকা সুরক্ষা দিতে বললেন মৎস্য মন্ত্রী ডিএনসিসিতে আন্তর্জাতিক হাফ ম্যারাথন- ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক বর্ণাঢ্য আয়োজনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ( ডিএনসিসি) আন্তর্জাতিক হাফ ম্যারাথন- ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ডিএমসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫ ঘটিকায় ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন বসুন্ধরার আইসিসিবি গেট হতে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময়, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন । তিন ক্যাটাগরিতে হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে | আজ ভোর পাঁচটায় ২১.৫ কিলোমিটারের হাফ ম্যারাথন প্রতিযোগিতা উদ্বোধনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোর পাঁচটা ৩০ মিনিটে শুরু হয় ১০ কিলোমিটারের ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা । সবশেষে সকাল ৭:৩০ মিনিটে শিশু-কিশোরদের ১.৫ কিলোমিটারের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষ হয় । অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে সকল প্রতিযোগীদের মাঝে মেডেল প্রদান করা হয় । পরে আনুষ্ঠানিকভাবে ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন প্রতি ক্যাটাগরিতে ১০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে রেফেল ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে হাফ ম্যারাথন প্রতিযোগিতা ২০২৬ এর সমাপ্তি ঘোষণা করা হয় । প্রতিযোগিতায় ৫০০০ প্রতিযোগী তিন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন । আ. দৈ./একে চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনে মিছিল, আটক ২০ প্রধানমন্ত্রীর জাতীয় সংলাপে সাড়াদিয়ে, ‘গণভোটের রায়’ বাস্তবায়নে যাবে ১১ দল গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা, যানবাহনে অগ্নিসংযোগ , ৫০০৮ জনের নামে মামলা  বিএনপির চাঁদাবাজদের রাজনীতির অধিকার নেই: আইনমন্ত্রী শিশু-কিশোরদের  উৎসাহিত করছেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ বিএনপি ১ ডিসেম্বর প্রচন্ড ঝড়ে নিউইয়র্কে ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন শহর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের রাখতে  গোপালগঞ্জসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

দেশে প্রথমবারের মতো প্ল্যানিং স্টুডেন্ট কনভেনশন ২০২২ অনুষ্ঠিত

দূরবীণ নিউজ প্রতিবেদক:

পৃথিবীকে পরিকল্পিত ও মানুষের বাসযোগ্য হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে এবং নগর পরিকল্পনার চিন্তা-চেতনা ও গুরুত্বকে সারা বিশ্বে পরিচিতকরণের উদ্দেশ্য বিশ্বের বিভিন্ন দেশে ন্যায় এ বছরও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বিশ্ব নগর পরিকল্পনা দিবস উদযাপন করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় বিশ্ব নগর পরিকল্পনা দিবস ২০২২ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে অদ্য ৩ নভেম্বর ২০২২ তারিখে দেশে প্রথমবারের মতো দুই দিনব্যাপী প্ল্যানিং স্টুডেন্ট কনভেনশন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এ কনভেনশনে পরিকল্পনা শিক্ষার্থীদের অংশগ্রহণে বিইউআরপি থিসিস এবং গবেষণা/স্টুডেন্ট উপস্থাপনা, তথ্যচিত্র, পোস্টার ও আলোকচিত্র প্রদর্শনী, শিশু সংবেদনশীল নগর পরিকল্পনা কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি কর্মসূচী অন্তর্ভূক্ত আছে।

এবারের প্ল্যানিং স্টুডেন্ট কনভেনশনের আয়োজন করা হয়েছে চুয়েট ক্যাম্পাসে। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং আনন্দ র‌্যালির মাধ্যমে কনভেনশনের দিনব্যাপী আয়োজন সকাল ৯.৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়। র‌্যালিটি প্রশাসনিক ভবন থেকে পুরকৌশল ভবন হয়ে ইউআরপি ভবনে গিয়ে শেষ হয়। এতে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন। এরপরে ইউআরপি ভবনের নিচতলায় দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

প্রদর্শনীর পরে চুয়েট মিলনায়তনে কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর সভাপতি পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার, এনজিপি, এনডিসি, পিএসসি এবং চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান। এছাড়াও কনভেনশনে দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল/গ্রামীণ পরিকল্পনা তিনশতাধিক নবীন পরিকল্পনাবিদ, শিক্ষকসহ সেভ দ্য চিলড্রেন, ব্র্যাক-আরবান ডেভেলপমেন্ট ও অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে টেকসই উন্নয়ন পরিকল্পনার বিকল্প নেই। টেকসই ও উদ্ভাবনী পরিকল্পনা ছাড়া কোনো উন্নয়নই যথার্থ হবে না। বর্তমান বাস্তবতায় সেই উন্নয়ন পরিবেশবান্ধবও হতে হবে। বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন “গ্রাম হবে শহর” প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্টুডেন্ট কনভেনশন ধারণাটি অত্যন্ত সময়োপযোগী। এর মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়, যা আমাদের নবীন পরিকল্পনাবিদদের গবেষণা ও উদ্ভাবনের প্রতি মনোনিবেশ বাড়াতে সহায়ক হবে।

বিআইপি’র সভাপতি পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমন বলেন, সুপরিকল্পিত ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স সৃষ্টিলগ্ন থেকেই সরকার এবং পরিকল্পনা সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের সাথে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশের পরিকল্পনা শিক্ষার বিস্তৃতি ও মানোন্নয়নে বিআইপি সর্বদা বদ্ধপরিকর। নবীন পরিকল্পনাবিদদের উদ্ভাবনী গবেষণায় উৎসাহ প্রদানেও সর্বদা কাজ করে যাচ্ছে বিআইপি। এরই ধারাবাহিকতায় প্ল্যানিং স্টুডেন্ট কনভেনশন আয়োজনের শুভ সূচনা এবং এ ধারাবাহিকতা ভবিষ্যতে বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চুয়েট ইউআরপি বিভাগের সহকারী অধ্যাপক পরিকল্পনাবিদ এ টি এম শাহজাহান এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়েট ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। এছাড়াও প্ল্যানিং স্টুডেন্ট আয়োজক উপকমিটির আহ্বায়ক এবং বিআইপি’র সহ-সভাপতি অধ্যাপক ড. এম শফিক-উর রহমান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার, এনজিপি, এনডিসি, পিএসসি এবং চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান এবং বিআইপি’র অন্যান্য বোর্ড সদস্যগণ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এবারের প্ল্যানিং স্টুডেন্ট কনভেনশনে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

ডিএনসিসিতে আন্তর্জাতিক হাফ ম্যারাথন- ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক বর্ণাঢ্য আয়োজনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ( ডিএনসিসি) আন্তর্জাতিক হাফ ম্যারাথন- ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ডিএমসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫ ঘটিকায় ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন বসুন্ধরার আইসিসিবি গেট হতে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময়, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন । তিন ক্যাটাগরিতে হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে | আজ ভোর পাঁচটায় ২১.৫ কিলোমিটারের হাফ ম্যারাথন প্রতিযোগিতা উদ্বোধনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোর পাঁচটা ৩০ মিনিটে শুরু হয় ১০ কিলোমিটারের ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা । সবশেষে সকাল ৭:৩০ মিনিটে শিশু-কিশোরদের ১.৫ কিলোমিটারের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষ হয় । অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে সকল প্রতিযোগীদের মাঝে মেডেল প্রদান করা হয় । পরে আনুষ্ঠানিকভাবে ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন প্রতি ক্যাটাগরিতে ১০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে রেফেল ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে হাফ ম্যারাথন প্রতিযোগিতা ২০২৬ এর সমাপ্তি ঘোষণা করা হয় । প্রতিযোগিতায় ৫০০০ প্রতিযোগী তিন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন । আ. দৈ./একে

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12