সর্বশেষঃ
ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রশাসনের নাকের ডগায় গুলশানে আ’লীগের মিছিল,গ্রেফতার-৩২ রাজধানী সহ সারাদেশ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান প্রধানমন্ত্রীর আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই: মীর শাহে আলম নতুন করে সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের ঝুঁকি বাড়বে : টিআইবি দেশ ছেড়ে পালায় চোর-লুটেরা: জামায়াত আমির ফিল্ড ফায়ারিং অনুশীলনে আহত ক্যাপ্টেন সিএমএইচে দেখতে গেছেন প্রধানমন্ত্রী সৌদিকে নিয়ে উদ্বেগ বাড়ছে , হুথিদের অগ্রগতিতে নতুন শঙ্কা জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: সরকারি দলের চিফ হুইপ দুদকের পিআরও’কে আইনি নোটিশ সজীব ভূঁইয়ার
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

ঢাকা মেডিকেলে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু

দূরবীণ নিউজ প্রতিবেদক :
গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) করোনা ইউনিটে আরো ২২ জনের মৃত্যু হয়েছে । তাদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ ছিল ৩ জন পুরুষ ও এক নারী। আর করোনার উপসর্গ নিয়ে অন্যান্যরা মারা গেছেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ওয়ার্ড মাস্টার রিয়াজউদ্দিন রোববারে বিকেলে এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৫ ঘণ্টায় আরো ২২ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে তিনজন পুরুষ ও এক নারীসহ চারজনে।

আর অন্যরা করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। ঢামেক হাসপাতালে গত ২ মে থেকে শুরু করা করোনা ইউনিটে রোববার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত হাসপাতালে নারী ও পুরুষ মিলে ৩৮৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি আরো বলেন, আমাদের এই হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য শিশু করোনা ইউনিটসহ তিনটি ইউনিট চালু করা হয়েছে।
নিজেদের নিরাপদ নিজেরাই যদি ধরে রাখতে না পারেন তা হলে তো আক্রান্ত হওয়া ও মৃত্যুর সংখ্যা তো বাড়বেই। করোনা ইউনিটে সার্বক্ষণিক রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন, হাসপাতাল কর্তৃপক্ষ, ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা।

যারা করোনা ভাইরাসে উপসর্গ নিয়ে মারা গেছেন মৃতদেহগুলো তাদের আত্মীয়স্বজনের কাছে পর্যায়ক্রমে হস্তান্তর করা হয়েছে। আর করোনা পজিটিভে যারা মারা গেছেন সেসব মৃতদেহ করোনা বিধি মোতাবেক তাদের আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে বলেও তিনি জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12