সর্বশেষঃ
মিয়ানমার সামরিক জান্তা নিরীহ রোহিঙ্গাদের গণহত্যা করেছে বলে রায় প্রদান আইসিজের উত্তরায় মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে অগ্নিকাণ্ডে মহাখালীর সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের দেখতে গেলেন জামায়াতের সেলিম উদ্দিন শেখ হাসিনার সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন মিরপুরে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতা আটক জিয়াউলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ চট্টগ্রামের বিসিকের প্লট বরাদ্দে দুর্নীতি, সাবেক শিল্প সচিবসহ ৬ জনের নামে দুদকের মামলা ২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড ফ্যাসিস্ট আ’লীগের অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রাজপথে মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

ঢাকায় ‘বেসরকারি টিভি.র সাংবাদিক আক্রান্ত, একই চ্যানেলের ৪৭ জন কোয়ারান্টাইনে

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাংলাদেশে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কর্মরত একজন সাংবাদিকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে বলে জানানো হয়েছে। আক্রান্ত ব্যক্তি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন চ্যানেলের একজন ক্যামেরাপারসন বলে জানা গেছে।

শুক্রবার (৩ এপ্রিল) টেলিভিশন চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম. শামসুর রহমান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তিনি করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ার পর ওই টেলিভিশন চ্যানেলের আরো ৪৭ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এক বিবৃতিতে শামসুর রহমান বলেন, “অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের এক সহকর্মী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন পরিবারের এক সদস্য কোভিড-১৯ রোগে আক্রান্ত” হয়েছেন।

তিনি জানান, আক্রান্ত ব্যক্তি সর্বশেষ ২৫ ও ২৬ মার্চ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করেছেন। তিনি রাতেই অফিসকে জানিয়েছিলেন যে শারীরিকভাবে অসুস্থ বোধ করায় অফিসে আসতে পারবেন না। এরপর থেকে তিনি সেলফ আইসোলেশনে ছিলেন।

দুদিন আগে তিনি আইইডিসিআর-এর হটলাইনে টেলিফোন করেন। এরপর তার স্যাম্পল পরীক্ষা করা হয় এবং ওই পরীক্ষায় দেখা যায় যে তিনি করোনাভাইরাস পজিটিভ।

“ওনার সংস্পর্শে যারা এসেছিলেন, (এমন) প্রায় ৪৭ জনের একটা তালিকা আমরা করেছি। আমরা আমাদের সে ৪৭ জন সহকর্মীকে সেলফ আইসোলেশনে পাঠিয়েছি। ২৬ তারিখ থেকে যদি হিসেব করি তাহলে আগামী পাঁচদিনে যদি কারো কোন সিম্পটম গ্রো না করে, তাহলে আর কারো সংক্রমণ হয়নি,” এক ভিডিও বার্তায় শামসুর রহমান জানান।

তিনি বলেন, গণমাধ্যম কর্মীদের সব সময় পেশাগত দায়িত্বপালনের জন্য ঝুঁকির মধ্য দিয়ে কাজ করতে হয়।

“আমি গত ২ এপ্রিল আমার সহকর্মীর সাথে কথা বলেছি। উনি রিকভারি করছেন,” বলেন রহমান। # সূত্র : বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12