সর্বশেষঃ
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের বৈঠক সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী জনতার দাবি নিয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ : ‍বিরোধীদলীয় নেতা রাজধানীতে  মিরপুর সুপার লিংক বাসে আগুন শাহবাগে ফুটপাতের গোলাপিকে প্রধানমন্ত্রীর  বাড়ি হস্তান্তর ঢাকা থেকে রংপুর ১১ দলের লংমার্চ কর্মসূচি  আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান 
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

জালিয়াতি মামলায় ডা. সাবরিনার বিচারিক আদালতে দুই ওসির দুঃখ প্রকাশ

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ডা. সাবরিনা চৌধুরীসহ ৮ জনের মামলায় দুঃখ প্রকাশ করেছেন গুলশান ও খিলগাঁও থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলার আসামি ডা. সাবরিনা চৌধুরীসহ ৮ জন।

মঙ্গলবার (০৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারীর আদালতে গুলশান থানার ওসি আবুল হাসান এবং খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম এ দুঃখ প্রকাশ করেন। গণমাধ্যমকে সংশ্লিষ্ট আদালতের পেশকার সুমন পারভেজ এ তথ্য জানান।

গত ২১ অক্টোবর মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য ছিল। কিন্তু ওইদিন তারা সাক্ষী হাজির করতে পারেননি। এজন্য আদালত তাদের শোকজ করেন। এদিন তারা আদালতে সাক্ষী হাজির করতে না পারায় দুঃখ প্রকাশ করেন।

এদিকে এদিন মামলাটিতে মনির হোসেন নামে একজন সাক্ষ্য দিয়েছেন। তার সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ১৬ নভেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন। এ নিয়ে মামলাটিতে ৪০ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য শেষ হলো।

মামলার অন্য আসামিরা হলেন- ডা. সাবরিনার স্বামী জেকেজির সিইও আরিফুল হক চৌধুরী, তার সহযোগী সাঈদ চৌধুরী, জালিয়াত চক্রের প্রধান হুমায়ুন কবির ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী, নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্সের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা, বিপ্লব দাস ও মামুনুর রশীদ। তারা সবাই কারাগারে রয়েছেন। সাক্ষ্যগ্রহণের সময় এদিন তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

গত ২০ আগস্ট সাবরিনাসহ ৮ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন একই আদালত। তার আগে ৫ আগস্ট এ মামলায় ঢাকা সিএমএম আদালতে ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

মামলা সূত্রে জানা যায়, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই জেকেজি হেলথকেয়ার ২৭ হাজার মানুষকে রিপোর্ট দেয়। এর বেশিরভাগই ভুয়া বলে ধরা পড়ে। এ অভিযোগে প্রতিষ্ঠানটিতে গত ২৩ জুন অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12