সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

গভীররাতে হেফাজত নেতা মাওলানা সানাউল্লাহ গ্রেফতার

দূরবীণ নিউজ প্রতিবেদক:
গভীর রাতে মসজিদ থেকে হেফাজতে ইসলামে ঢাকা মহানগর কমিটির সদস্য মাওলানা সানাউল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে মাওলানা সানাউল্লাহকে রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এনামুল হক মিঠু গণমাধ্যমকে মাওলানা সানাউল্লাহর গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন ।

এনামুল হক মিঠু বলেন, বুধবার দিবাগত রাত ৩টার দিকে মাওলানা সানাউল্লাহকে এলিফ্যান্ট রোডের একটি মসজিদ থেকে গ্রেফতার করা হয়। সাম্প্রতিক সময়ের হেফাজতের তাণ্ডবের বিরুদ্ধে করা পল্টন থানায় করা মামলায় এজাহারনামীয় আসামি তিনি।

এর আগে বৃহস্পতিবার ভোরে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খালেদ সাইফুল্লাহ আইয়ূবীকে গ্রেফতার করেছ র‍্যাব। মানিকগঞ্জের সিংগাইর থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের মিডিয়া পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করে জানান, সাম্প্রতিক সময়ে নাশকতা ও সহিংসতার ঘটনায় পল্টন থানায় করা মামলার আসামি খালেদ সাইফুল্লাহ আইয়ূবীকে সিংগাইর থেকে গ্রেফতার করা হয়েছে।

এখন পর্যন্ত হেফাজতে ইসলামের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12