সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

ক্র্যাবের দপ্তর সম্পাদক ইমুর স্ত্রীসহ করোনায় আক্রান্তদের জন্য দোয়া কামনা

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমুর স্ত্রী বেশ কিছু দিন যাবৎ করোনায় আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন। তিনি (ইমুর স্ত্রী) সরকারি হাসপাতালের একজন সিনিয়র সেবিকা হিসেবে চাকরি করেন।

তিনি প্রতিদিন সরকারি হাসপাতালে অনেক রোগীর সেবায় নিয়োজিত ছিলেন। বর্তমানে সাংবাদিক ইমুর স্ত্রী করোনায় আক্রান্ত হবার পর থেকে বাসায় অসুস্থ অবস্থায় রয়েছেন। যদিও চিকিৎসকের পরামর্শ মোতাবেক চিকিৎসা নিচ্ছেন । কিন্তু তিনি শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েছেন।

সর্বশেষ করোনা পরীক্ষায় তার নেগেটিভ ফলাফল এসেছে বলে জানান ইসমাঈল হুসাইন ইমু। কিন্তু তিনি এখনো অসুস্থ। এই ভাবীর জন্যও সবার কাছে দোয়ার আবেদন রইল।

এদিকে আজ সোমবার (১৯ এপ্রিল) ক্র্যাবের দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমুর পাঠানো এক বিজ্ঞপ্তিে করোনা আক্রান্ত সাংবাদিকের দ্রুত সুস্থতা কামনা দোয়া চেয়েছেন সংগঠনের নতেৃবৃন্দ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ক্র্যাবের সিনিয়র সদস্য ও সময়ের আলো পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. আলমগীর হোসেন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায়, করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন। পরবর্তীতে তার রিপোর্ট পজিটিভ আসে। তিনি শারিরিক এবং মানসিকভাবে সুস্থ আছেন। নিজ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

ক্র্যাব সদস্য আলমগীর হোসেনের আশু রোগ মুক্তি কামনা করে ক্র্যাব সভাপতি জনাব মিজান মালিক ও সাধারণ সম্পাদক জনাব আলাউদ্দিন আরিফসহ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সম্মানিত সদস্যদের কাছে দোয়া চাওয়া হয়েছে।

করোনা সংক্রমণ ঠেকাতে ব্যক্তিগত সচেতনতা বাড়ানোর বিকল্প নেই জানিয়ে নেতৃবৃন্দ বলেন, দেশের অনাকাঙ্খিত দু:সময়ে জীবনের ঝুঁকি নিয়ে ক্র্যাব সদস্যরা মাঠে-ঘাটে কাজ করছেন, সংবাদ সংগ্রহ করছেন। সে ক্ষেত্রে যতটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার আহবান জানান নেতৃবৃন্দ। এছাড়া আরো অনেক সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছেনতাদের সবার জন্যই মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন সাংবাদিক নেতারা। #

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12