সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের নিন্দা মুক্তিযোদ্ধার সন্তানদের

দূরবীরবীণ নিউজ প্রতিবেদক:
শনিবার (৫ ডিসেম্বর ) কুষ্টিয়ায় জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন।

আজ এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুর কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, দেশে চলমান ভাস্কর্য বিরোধী চক্রান্তেরই অংশ। এই ঘটনাকে হালকাভাবে দেখার কোন অবকাশ নেই। অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত ও ইন্ধনদাতাদের আইনের আওতায় আনতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, মুজিব জন্মশতবার্ষিকীর এই মুহূর্তে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর স্বাধীন বাংলাদেশের অস্তিত্বে আঘাতের শামিল। এই অপরাধের সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে মুক্তিযোদ্ধার সন্তানরা দেশব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, দুর্বৃত্তরা কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ শুক্রবার রাতের কোনো এক সময় ভেঙে ফেলে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12