সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

কাস্টমস কর্মকর্তা মান্নান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

দূরবীণ নিউজ প্রতিনিধি :
দেড় কোটি অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আবদুল মান্নান মজুমদার ও তার স্ত্রী তাসনুভা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২), ২৭(১) এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২ ও৩) ধারাসহ দন্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ করা হয়েছে।

বুধবার (২৩ মার্চ) বিকেলে দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. এমরান হোসেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

আবদুল মান্নান মজুমদার কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের নেওড়া গ্রামের মৃত আবদুল গণি মজুমদারের ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রাম বন্দরের পানগাঁও টার্মিনালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছে।

দুদক সূত্রে জানা যায়, আসামি তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে এক কোটি ৪২ লাখ ২২ হাজার ৭৪৫ টাকার সম্পদ অর্জন গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন। জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ৬১ লাখ ৯৬ হাজার ৪০৮ টাকার সম্পদ অর্জন করার অভিযোগ দুদকের তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।এসব সম্পদ তাসনুভা চৌধুরী অর্জন করেছেন দেখালেও এসব সম্পদ অর্জনে স্বামী আবদুল মান্নান মজুমদারের সম্পৃক্ততা রয়েছে বলে দুদক জানতে পারে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12