সর্বশেষঃ
মিয়ানমার সামরিক জান্তা নিরীহ রোহিঙ্গাদের গণহত্যা করেছে বলে রায় প্রদান আইসিজের উত্তরায় মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে অগ্নিকাণ্ডে মহাখালীর সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের দেখতে গেলেন জামায়াতের সেলিম উদ্দিন শেখ হাসিনার সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন মিরপুরে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতা আটক জিয়াউলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ চট্টগ্রামের বিসিকের প্লট বরাদ্দে দুর্নীতি, সাবেক শিল্প সচিবসহ ৬ জনের নামে দুদকের মামলা ২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড ফ্যাসিস্ট আ’লীগের অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রাজপথে মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

করোনা যোদ্ধাদের উদ্দেশে আঁকা দেয়ালচিত্র উদ্বোধন করলেন ডিএনসিসি মেয়র

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম গুলশান ২ নম্বর ডিএনসিসি মার্কেটের দুটি দেয়ালে আঁকা দেয়ালচিত্র উদ্বোধন করেন।
মঙ্গলবার (২ জুন) বিকাল ৫টায় ডিএনসিসি মার্কেটের দুটি দেয়ালে আঁকা দেয়ালচিত্র উদ্বোধন কালে করোনা যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

মেয়র বলেন, করোনা মোকাবেলায় সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এগিয়ে এসেছে। বিশেষ করে ডাক্তার, নার্সসহ অন্যান্য চিকিৎসাকর্মী, সরকারি কর্মচারী, সমাজকর্মী, স্বেচ্ছাসেবকসহ আরো অনেকে নানাভাবে করোনা মোকাবেলায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এ দেয়ালচিত্র দুটিতে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রতিফলন ঘটানো হয়েছে।

তিনি আরো বলেন, গণমাধ্যম কর্মীরা করোনা মোকাবেলায় জনগণকে সচেতন করে যাচ্ছেন প্রতি মুহুর্তে। বিভিন্ন অসঙ্গতি তুলে ধরছেন তাদের বচন, ক্যামেরা ও কলমের মাধ্যমে। সকল গণমাধ্যমকর্মীর প্রতি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসাবে এ দেয়ালচিত্রে তাদেরকেও তুলে ধরা হয়েছে।

ডিএনসিসির কর্মীগণ প্রতিদিন শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন, জীবাণুমুক্ত করে যাচ্ছে; জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে, ত্রাণ বিতরণ করছে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে। এ দেয়ালচিত্রে তাদেরকেও দেখানো হয়েছে।
আতিকুল ইসলাম বলেন, করোনা মোকাবেলায় সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সবাইকে নিজ-নিজ দায়িত্ব পালন করতে হবে। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12