সর্বশেষঃ
খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

করোনা প্রতিরোধে ঘর থেকে বের হলেই আমিরাতে জেল-জরিমানা

দূরবীণ নিউজ ডেস্ক :
করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশের কারফিউ বা লকডাউন চলছে। আরব আমিরাতে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত সকলকে নিজ নিজ ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় ঘর থেকে বের হলে জেল-জরিমানা করা হতে পারে বলে জানিয়েছেন, আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা: ফরিদা আল হোসানি। বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান ‘ বৃহস্পতিবার থেকে রোববার রাত ৮টার পর আমিরাতে কোভিড-১৯ এর বিস্তার রোধে জীবাণুনাশক স্প্রে করা হবে। এ সময় আমিরাতে বসবাসরত বাসিন্দাদের নিজ নিজ বাসায় অবস্থান করতে হবে।

কেবলমাত্র খাদ্য ও ওষুধের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। টেলিযোগাযোগ, পাবলিক মিডিয়া, হাসপাতাল কর্তৃপক্ষ, বিমানবন্দরের কর্মকর্তা ও প্রশাসনে কর্মরতদের নিজ নিজ কর্মস্থলে যাওয়ার অনুমতি রয়েছে। এক্ষেত্রে যাদেরকে বাইরে তথা রাস্তায় পাওয়া যাবে সবার ওয়ার্ক পার্মিট পরীক্ষা করে দেখা হবে।

নির্দেশনা অমান্য করে নির্ধারিত সেক্টরের লোক ছাড়া অন্য কেউ বাইরে চলাফেরা করলে বড় অঙ্কের জরিমানাসহ জেল হতে পারে বলেও জানিয়েছেন ডাক্তার ফরিদা। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12