সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

করোনা থেকে মুক্তি পেলেন চুয়াডাঙ্গায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট

দূরবীণ নিউজ ডেস্ক :
চুয়াডাঙ্গার তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনাভাইরাস থেকে মুক্তি পেয়েছেন । রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে তারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছিলেন। তারা গণমাধ্যমকে বলছেন, করোনা জয়ের প্রথম হাতিয়ার ছিলো নিজেদের মনোবল।

জানা যায়, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত রয়েছেন শিবানি সরকার, আমজাদ হোসেন ও খায়রুল ইসলাম।

গত ৮মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর সরকারের নির্দেশনা বাস্তবায়নে মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রাখা, হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য প্রায় প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে মাঠে থাকতে হয়েছে এবং নিয়মিত অফিস করতে হয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এই তিন কর্মকর্তাকে। এরই মধ্যে হঠাৎ করোনা উপসর্গ দেখা দিলে তারা স্যাম্পল পাঠাই আইইডিসিআরে।

১৬ মে তাদের পজিটিভ রিপোর্ট আসে। পজিটিভ রিপোর্ট আসার সঙ্গে সঙ্গে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের নির্দেশে তারা জেলা প্রশাসনের অফিসার্স কোয়াটারে হোম আইসোলেশনে থাকেন। ওখানে কোয়ারেন্টাইনের সকল নিয়ম মেনে নিয়মিত কয়েকটা ওষুধও ভিটামিন সি ও ডি যুক্ত খাবার খাচ্ছিলেন তারা। সর্বশেষ গত ২৮ মে পরপর তিনবার তাদের করোনা নেগেটিভ রিপোর্ট আসে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12