সর্বশেষঃ
ঢাকা মেডিকেলের জরুরি সেবা কার্যক্রম পরিদর্শন দুদক চেয়ারম্যেনের  শ্রমিকদের ন্যায্য পাওনার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে জামায়াত আমিরের অনুরোধ মার্কিন সিনেট নির্বাচনে ১২ মুসলিম প্রার্থীর সাফল্য, বিশ্বে নতুন রেকর্ড প্রভাবশালী নেতারা পারেনি,তরুণরা আ’লীগ নেত্রী হাসিনাকে দিল্লিতে তাড়িয়েছে :তাজুল ইসলাম ​ডিএসসিসি জরিপ : নাগরিকরা সচেতন হলেই এডিস মশার লার্ভা শুরুতেই ধ্বংস সম্ভব পুরান ঢাকায় লালবাগে ঘুষ গ্রহণকালে দুদকের ফাঁদে সার্ভেয়ার মনিরুল স্বদেশ অ্যারেনায় রুয়েটিয়ানদের ক্রিকেটর টুর্নামেন্ট ২০২৬’ ১১ ডিসেম্বর তৃতীয় আসরে নামবে-৬ দল, গাজীপুর-সাভারে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

‘ করোনায় মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে শিশুরাও ‘

দূরবীণ নিউজ ডেস্ক :
সারা বিশ্বে ব্যাপক হারে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে শিশু থেকে বয়স্ক সবাই। কিন্তু বয়স্কদের চেয়ে শিশু ও তরুণদের ওপর এর মারাত্মক প্রভাব পড়ার সম্ভাবনা খুব কম এবং এই রোগে শিশুদের মারা যাওয়ার ঘটনাও বিরল।

একটি ব্রিটিশ চিকিৎসা সাময়িকীর প্রকাশিত গবেষণায় এই তথ্য উঠে এসেছে। ফলে স্বাস্ত্য ঝুঁকিতে রয়েছে সবাই। আর শিশুদের করোনা মারাত্মক হওয়া ঘটনাটি সত্যি বিরল।

গত ১৭ জানুয়ারি থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাজ্যের ১৩৮টি হাসপাতালে ভর্তি হওয়া কোভিড রোগীদের নিয়ে জরিপ চালানো হয়। তাদের মধ্যে শিশু ছিল এক শতাংশেরও কম। আর এই কোভিডে আক্রান্ত শিশুদের এক শতাংশের কম, মোট ৬ জন মারা গেছে। তাদের সবাই কোনও না কোনও গুরুতর অসুখে ভুগছিল কিংবা শারীরিক জটিলতা ছিল।

লিভারপুল বিশ্ববিদ্যালয়ের ওষুধ ও শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ক্যালাম সেম্পল এই গবেষণায় সহযোগী নেতৃত্বে ছিলেন। তিনি বলেছেন, ‘আমরা এটুকু নিশ্চিত হতে পারি কোভিড গুরুতর পর্যায়ে শিশুদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় না।

এতে করে গুরুতর অসুস্থ হওয়ার ঘটনা বিরল। মৃত্যুও নেই বললেই চলে। তারা (মা-বাবা) স্বস্তিতে থাকতে পারে যে, স্কুলে ফিরে গেলে তাদের সন্তান সরাসরি কোনও ক্ষতির মুখে পড়বে না।’

শিশুদের করোনায় মারাত্মক কিছু হওয়ার ঝুঁকি কম হলেও গবেষকরা বলেছেন, কৃষ্ণাঙ্গ ও স্থুল শিশুরা তুলনামূলকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যা আগের গবেষণায় বয়স্কদের ক্ষেত্রেও বলা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12