সর্বশেষঃ
ঢাকা মেডিকেলের জরুরি সেবা কার্যক্রম পরিদর্শন দুদক চেয়ারম্যেনের  শ্রমিকদের ন্যায্য পাওনার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে জামায়াত আমিরের অনুরোধ মার্কিন সিনেট নির্বাচনে ১২ মুসলিম প্রার্থীর সাফল্য, বিশ্বে নতুন রেকর্ড প্রভাবশালী নেতারা পারেনি,তরুণরা আ’লীগ নেত্রী হাসিনাকে দিল্লিতে তাড়িয়েছে :তাজুল ইসলাম ​ডিএসসিসি জরিপ : নাগরিকরা সচেতন হলেই এডিস মশার লার্ভা শুরুতেই ধ্বংস সম্ভব পুরান ঢাকায় লালবাগে ঘুষ গ্রহণকালে দুদকের ফাঁদে সার্ভেয়ার মনিরুল স্বদেশ অ্যারেনায় রুয়েটিয়ানদের ক্রিকেটর টুর্নামেন্ট ২০২৬’ ১১ ডিসেম্বর তৃতীয় আসরে নামবে-৬ দল, গাজীপুর-সাভারে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

করোনায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর পর স্ত্রী ও ছেলে আক্রান্ত

দূরবীণ নিউজ প্রতিবেদক:
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডি. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থীতিশীল রয়েছে। কাশি আর কিছুটা শ্বাসকষ্ট নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে তিনি চিকিৎসাধীন। এদিকে তাঁর স্ত্রী ও ছেলেও করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়েছেন। তাঁর স্ত্রীকে একই হাসপাতালে রাখা হয়েছে।

গত ২৯ মে থেকে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জাফরুল্লাহ চৌধুরী। আজ রোববার তিনি প্রথম আলোকে বলেন, ‘সংগ্রাম করছি। জ্বর নেই, কাশি আছে, কিছুটা শ্বাসকষ্ট আছে।’

জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তরপ্রধান জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরীন হোক ও ছেলে বারিশ চৌধুরীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শিরীন হকের জ্বর রয়েছে। আজ সন্ধ্যায় তিনি গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি হয়েছেন। ছেলে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।
গণস্বাস্থ্য কেন্দ্র-উদ্ভাবিত করোনা শনাক্তে র‍্যাপিড টেস্টিং কিট দিয়ে পরীক্ষা করিয়ে গত ২৫ মে জাফরুল্লাহ চৌধুরী জানান, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। এ ছাড়া বিএসএমএমইউর পরীক্ষা থেকেও গত ২৮ মে তাঁর করোনা পজিটিভ আসে।

৭৯ বছর বয়স্ক এই চিকিৎসক মুক্তিযোদ্ধা অনেক দিন থেকে কিডনির অসুখে ভুগছেন। তাঁকে নিয়মিত ডায়ালাইসিস করাতে হয়। জাহাঙ্গীর আলম আজ এক বিজ্ঞপ্তিতে জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা বিষয়ে জানান, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাফরুল্লাহ চৌধুরী করোনা চিকিৎসায় ওষুধের দাম ক্রয়সীমার মধ্যে আনার এবং সারা দেশে প্লাজমা ব্যাংক তৈরির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘করোনা চিকিৎসায় দেশে ওষুধের যে চড়া দাম, তাতে গরিব মানুষের পক্ষে চিকিৎসা নেওয়া সম্ভব হচ্ছে না। তাই তিনি সরকারকে দ্রুত করোনায় চিকিৎসার জন্য ওষুধের দাম ক্রয়সীমার মধ্যে রাখার রাখার আহ্বান জানিয়েছেন।’ #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12