সর্বশেষঃ
২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে শক্তভাবে ধরেছে মরক্কো নতুন বাজেট বাস্তবায়নে ‘বড় ৩ বাধা’ চিহ্নত করেছে জামায়াতে ইসলামী নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ, বৈষম্য তৈরি হবে: সিপিডি দেশে আইনশৃঙ্খলার অবনতি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি ডি এম আতিক জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নতুন ডিজি  বিশ্বকাপে উদ্বোধনীতে দ. আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর ডিএসসিসি ৩ দিনে ৩৬,০৮৬ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করেছে সামনে কঠিন সময় অপেক্ষা করছে : প্রধানমন্ত্রী হজ শেষে হাজিরা দেশে ফিরেছেন ঈদ ছুটি শেষে অফিস-আদালত ও ব্যাংক পুনরায় খুলছে সোমবার
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

করোনার মধ্যেই আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে

দূরবীণ নিউজ প্রতিবেদক :
প্রাণঘাতি করোনার হিংস্রতার মধ্যেই পালিত হচ্ছে আজ ৫ জুন (শুক্রবার ) বিশ্ব পরিবেশ দিবস । আমাদের চারপাশের ভৌত অবস্থা, জলবায়ু ও প্রভাব বিস্তারকারী অন্যান্য জীব, জৈব উপাদান সব মিলিয়েই পরিবেশ। আর তা মানুষেরই জন্য। তাই পরিবেশ সুন্দর রাখার দায়িত্বও মানুষের। বিশ্ব পরিবেশ দিবস আজ।

এদিকে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, করোনা মহামারির প্রাদুর্ভাবের কারণে এ বছর আয়োজক দেশ হিসাবে জার্মানি ও কলম্বিয়া ভার্চুয়াল মাধ্যমেই বিশ্ব পরিবেশ দিবসের মূল আয়োজন করবে।

১৯৭২ সালে জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে প্রতি বছর সারা বিশ্বে ৫ জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালন করা হয়।

দিবসটি পালনের মূল উদ্দেশ্য হচ্ছে, পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো। এ কারণে প্রতিবছরই ভিন্ন ভিন্ন প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘প্রকৃতির জন্য সময়’ (Time for Nature)। এর লক্ষ্য কীভাবে পৃথিবীর বিকাশের সঙ্গে সঙ্গে মানুষের বিকাশ করা যায়, সেই রূপ কাঠামো গঠন।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সাথে সরকারি ও বেসরকারিভাবে দিবসটি পালিত হয়ে আসছে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এবার সেভাবে দিবসটি পালনের মতো কোন সুযোগই নেই। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12