সর্বশেষঃ
উখিয়ায় পাহাড় ধসে  ৯ রোহিঙ্গা নিহত বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া আ,লীগ সরকারের : বিদ্যুৎমন্ত্রী ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন, নইলে  লাইসেন্স বাতিল ও প্রতিষ্ঠান বন্ধ : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কের ময়লা সরিয়ে বৃক্ষরোপণের উদ্যোগ ডিসি ফরিদার  ব্রাজিলকে কাঁদিয়ে কোয়ার্টারে নরওয়ে ইরানে খামেনির জানাজায় জনতার ঢল আগস্টে অনলাইনে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন গ্রহণ বিশ্বকাপ ফুটবলে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা ঘানাকে ১-০ গোলে হারিয়ে কলম্বিয়া শেষ ষোলোয় রাষ্ট্র পরিচালনায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

একদিনে করোনায় ৩০ জনের মৃত্যু নতুন শনাক্ত ২,৮০৯ জন

দূরবীণ নিউজ প্রতিবেদক:
সারাদেশে করোনাভাইরাসে মৃত্যুর হার বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরো ৩০ জনের মৃত্যু এবং নতুন আক্রান্ত আরো ২ হাজার ৮০৯ জন।

সোমবার (২২ মার্চ) বিকেলে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে দুই হাজার ৮০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট পাঁচ লাখ ৭৩ হাজার ৬৮৭ জন আক্রান্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ৩০ জন নিয়ে এখন পর্যন্ত করোনায় দেশে প্রাণ হারিয়েছে আট হাজার ৭২০ জন।

এ ছাড়া এক দিনে এক হাজার ৭৫৪ জনসহ মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ২৪ হাজার ১৫৯ জন।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা শনাক্ত হয় ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। বর্তমানে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা। এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। /


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12