সর্বশেষঃ
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার পদত্যাগের পর রাষ্ট্রপতি: কোনো অপরাধী না, সংবিধান রক্ষা করেছি  মতিঝিল মেট্রোর নিচে বোমা সদৃশ বস্তু  উদ্ধার পুলিশের  ১০ বছর পর এবার  বিএনপির জাতীয় কাউন্সিল মহাসচিব পদে আলোচনায় যারা রাজধানীর পল্লবীতে দোকানে অস্র নিয়ে হামলা ৫০ লাখ টাকা চাঁদা দাবির থানায় মামলা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিতে দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আজ শুক্রবারই  রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ  ! বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন যাত্রাবাড়ীতে মার্শাল আর্টের আড়ালে উগ্রবাদ,কারাগারে ৭ পুলিশের বিরুদ্ধে ফেসবুক পেজে অপপ্রচার, গ্রেফতার ২
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

একদিনের রিমান্ড শেষে মুফতি শরিফ উল্লাহ কারাগারে

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
একদিনের রিমান্ড শেষে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফ উল্লাহকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (১৬ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা আসামির জামিন আবেদন গ্রহণ না করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ২০১৩ সালে পুলিশ হত্যাচেষ্টা ও নাশকতার মামলায় মুফতি শরিফ উল্লাহকে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত বুধবার মুফতি শরিফ উল্লাহর বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন যাত্রাবাড়ী থানার পরিদর্শক আয়ান মাহমুদ। পরে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে মুফতি শরিফউল্লাহকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ। # সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12