সর্বশেষঃ
সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী জনতার দাবি নিয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ : ‍বিরোধীদলীয় নেতা রাজধানীতে  মিরপুর সুপার লিংক বাসে আগুন শাহবাগে ফুটপাতের গোলাপিকে প্রধানমন্ত্রীর  বাড়ি হস্তান্তর ঢাকা থেকে রংপুর ১১ দলের লংমার্চ কর্মসূচি  আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রশাসনের নাকের ডগায় গুলশানে আ’লীগের মিছিল,গ্রেফতার-৩২ রাজধানী সহ সারাদেশ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান প্রধানমন্ত্রীর
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

উত্তর কোরিয়া সব যোগাযোগ বন্ধ করছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে

দূরবীণ নিউজ ডেস্ক :
উত্তর কোরিয়া সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার সাথে। করেণ দক্ষিণ কোরিয়া থেকে পিয়ংইয়ং বিরোধী লিফলেট ছড়ানোর অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার (৯ জুন) থেকে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিচ্ছে তারা।

এদিকে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তর কোরিয়ার সঙ্গে এরই মধ্যে ফোনালাপ বন্ধ করে দিয়েছে।
উত্তর কোরিয়ার দেশত্যাগীদের বেলুনে করে লিফলেট পাঠানো বন্ধে সিউলের ব্যর্থতায় কিম জং উনের বোন কিম জো ইয়ং দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়ে আসছিলেন। উত্তর কোরিয়া বলেছে, মঙ্গলবার থেকে তারা প্রতিবেশী দেশটির সঙ্গে আর কোনো যোগাযোগ রাখবে না।

কেসিএনএ এক প্রতিবেদনে লিখেছে, ৯ জুন বিকেল থেকে পিয়ংইয়ং ‘উত্তর-দক্ষিণের লিয়াজো অফিসের মাধ্যমে উত্তর ও দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষের যে যোগাযোগ হতো তা বন্ধ করে দেবে এবং একেবারেই সব সম্পর্ক ছিন্ন করবে।’ সংকট নিরসনে সীমান্তে ২০১৮ সালে স্থাপিত লিয়াজো অফিসের মাধ্যমে দিনে দুইবার ফোনালাপ হতো দুই দেশের।

মঙ্গলবারের এ ঘোষণায় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি সিউল। তবে তারা নিশ্চিত করেছে, তাদের সঙ্গে ফোনালাপ বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। সোমবার সকালে তারা কোনো ফোন পায়নি, যদিও বিকেলে কথা হয়েছিল। তবে মঙ্গলবার সকালে উত্তর কোরিয়ার হটলাইনে ফোন করেও সাড়া পায়নি দক্ষিণ কোরিয়া।

সম্প্রতি সিউল জানায়, সীমান্ত দিয়ে দেশত্যাগী উত্তর কোরিয়ার নাগরিকদের বেলুনে করে লিফলেট পাঠানো বন্ধে কঠোর উদ্যোগ নিয়েছে তারা। যদিও তারা ব্যর্থ বলে মত দিয়েছে উত্তর কোরিয়া। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12