সর্বশেষঃ
 জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর শহীদ জিয়ার  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ছাত্রদল ২ নেতা শাহজালালে সোনা ছিনতাইয়ের মামলায় রিমান্ড শেষে কারাগারে
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

উত্তরা ও কারওয়ান বাজারে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

দূরবীন নিউজ প্রতিবেদক :
রাজধানীর উত্তরা ও কারওয়ান বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১১ টা থেকে বিকেল পর্যন্ত ডিএনসিসির পৃথক ভ্রাম্যমাণ আদালত উত্তরা এবং কাওরান বাজার এলকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।

উত্তরা ৬ ও ৮ নম্বর সেক্টরে অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন এবং কারওয়ান বাজারে অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

উত্তরায় অভিযানকালে ফুটপাত ও সড়কে অবৈধভাবে স্থাপিত প্রায় ১৫০টি অস্থায়ী দোকান, টং ঘর, শেড ইত্যাদি উচ্ছেদ করা হয়। এছাড়া ফুটপাত ও সড়কে নির্মাণসামগ্রী রাখার অপরাধে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ফার্মগেট হতে বিজ্ঞান কলেজ হয়ে তেজগাঁও – পান্থপথ লিংক রোড সড়কের ও ফুটপাতসহ কারওয়ান বাজারের বিভিন্ন গলি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। এসময় ২৭০টির বেশি ভাসমান, অস্থায়ী স্থাপনা অপসারণ করা হয়েছে।

মুরগী পট্টির ফুটপাত অবৈধ দখলমুক্ত করে তা দোকানের মালিকদের মাধ্যমে পরিষ্কার করানো হয়। এছাড়া দোকানের বাইরের ফুটপাত অবৈধ দখলের কারণে এক ফল দোকান মালিকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। # একে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12