সর্বশেষঃ
আ’লীগ ফ্যাসিবাদী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে সংসদ পবিত্র মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে আসার আমন্ত্রণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা  বাংলাদেশ ২৫ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে  খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত বাংলাদেশের রাষ্ট্রপতিকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদার জন্মদিন আজ  সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে নিহত ৮ রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট, চট্টগ্রামে সড়ক অবরোধ নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

ইংরেজি পরীক্ষা নিয়ে ছাত্র ও শিক্ষকের কি মজার কথোপ কথন !

দূরবীণ নিউজ প্রতিবেদক:
সমসাময়িক পসঙ্গ নিয়ে এক ছাত্র ও এক শিক্ষকের মধ্যকার ইংরেজি পরীক্ষায় অংশগ্রহণের কথোপ কথনটি অতিথি লেখক তুলে ধরেছেন তার মনের মতো করে।  নিম্মে তার পাঠানো লেখাটি হুবহু প্রকাশ করা হলো।

ছাত্র ইংরাজি পরীক্ষা দিয়ে আসার পরে ….

# শিক্ষক : (গম্ভীর কণ্ঠে) কিরে পরীক্ষা কেমন দিলি ?
* ছাত্র : ভালো।

# শিক্ষক : কী এসেছিল কোশ্চেন?
* ছাত্র : ঐ তো, শেক্সপিয়ারের পাঁচটা নাটকের নাম লিখতে বলেছিল, আর সেগুলো কী নিয়ে লেখা, সেইটা বলতে বলেছিল।

# শিক্ষক: পারলি?
* ছাত্র: হ্যাঁ, হ্যাঁ, ও তো আমার মুখস্ত।

# শিক্ষক: (অবাক হয়ে ) কী লিখলি?
* ছাত্র: (দৃঢ় কণ্ঠে) লিখলাম, শেক্সপিয়ার খুব মামলেট খেতে ভালবাসত। একবার ডিমের মধ্যে হ্যাম পড়ে গেছিল বলে সেটা হয়ে গেল হ্যামলেট। তাই নিয়ে একটা নাটক।

# শিক্ষক :(শুকনো গলায়) বাহ। আর?
* ছাত্র: তারপর একদিন ওর মা রান্নাঘরে দুধ গরম করতে বসিয়ে বাথরুমে গেছিল, বলে গেছিল, বাবা, একটু খেয়াল রাখিস। সেই দুধ উথলে উঠে পুড়ে গেল। তাই নিয়ে লিখল – ওথেলো।

# শিক্ষক: (এক গ্লাস পানি এক নিঃশ্বাসে খেয়ে ) তারপর?
* ছাত্র: তারপর একবার ও আর ওর মা ভেনিসে গেছিল, সেখানে গিয়ে ওর মার গলার চেন হারিয়ে গেল। তাই নিয়ে একটা নাটক লিখল – মার চেন অফ ভেনিস।

# শিক্ষক: (মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে ) নেক্সট?
* ছাত্র: ইস্কুলে ওদের গো অ্যাজ ইউ লাইক নিয়েও কী একটা নাটক লিখেছিল। আমি লিখে এসেছি, নামটা এখন ঠিক মনে পড়ছে না। ঐ রকমই কিছু নাম।

# শিক্ষক: (বুকে হাত বোলাতে বোলাতে) আর? পাঁচ নম্বর?
* ছাত্র: আর একটা কী যেন? কী যেন, কী যেন? ও হ্যাঁ। শেক্সপিয়ারের মেয়ে হয়েছিল জুলাই মাসে সিজার করে, তার নাম দিয়েছিল জুলিয়া। সেই নিয়ে নাটক – জুলিয়া’স সিজার।

# শিক্ষক চেয়ার থেকে মাটিতে আছড়ে পড়লেন ! ছাত্রের এতো মেধা  দেখে  শিক্ষক অবাক । / /

* * বি:.দ্র: অতিথি লেখকের নামটি সংগত কারণে গোপন রাখা হলো ,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12