সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

আড়াই মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন, নিপুণ রায় চৌধুরী

বিশেষ প্রতিনিধি, দূরবীন নিউজ :

গ্রেফতারের আড়াই মাস পর আজ শুক্রবার (১৮ জুন) দুপুরে কাশিম পুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। দুপুর পৌনে দুইটার দিকে তাকে জেল গেটে স্বাগত জানান দলীয় নেতা কর্মী ও আত্নীয় স্বজনরা।

এর আগে দুই মামলায় গত বুধবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ। নিপুণ রায়ের জামিন আদেশের কথা গণমাধ্যমকে জানান তার বাবা নিতাই রায় চৌধুরী।

গত ২৮ মার্চ হেফাজতের হরতালের দিন রাজধানীর রায়েরবাজারের বাসভবন থেকে নিপুণ রায়কে আটক করে সাদা পোশাকের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর তার বিরুদ্ধে দায়ের করা দুই মামলায় কয়েক দফা রিমান্ডে নেয় পুলিশ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও দলটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় চৌধুরী।

দীর্ঘদিন কারাভোগে অসুস্থ হয়ে পড়েছেন নিপুণ রায়। তার মুক্তির দাবি জানিয়ে গত কয়েকদিন ধরে সভা-সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে বিএনপি।
/এডিজেড/একে/দূরবীল নিউজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12