সর্বশেষঃ
মিয়ানমার সামরিক জান্তা নিরীহ রোহিঙ্গাদের গণহত্যা করেছে বলে রায় প্রদান আইসিজের উত্তরায় মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে অগ্নিকাণ্ডে মহাখালীর সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের দেখতে গেলেন জামায়াতের সেলিম উদ্দিন শেখ হাসিনার সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন মিরপুরে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতা আটক জিয়াউলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ চট্টগ্রামের বিসিকের প্লট বরাদ্দে দুর্নীতি, সাবেক শিল্প সচিবসহ ৬ জনের নামে দুদকের মামলা ২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড ফ্যাসিস্ট আ’লীগের অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রাজপথে মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

আহলে হাদীসের ঈদুল ফিতরের প্রধান জামা’আত ঢা.বিশ্ব. কেন্দ্রীয় খেলার মাঠে সকাল সাড়ে ৭টায় হবে

দূরবীণ নিউজ প্রতিবেদক :

জমঈয়তে আহলে হাদীসের ঈদুল ফিতরের প্রধান জামা’আত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে সকাল ৭.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। উক্ত জামা’আতে ইমামতি করবেন বংশাল বড় জামে মসজিদের সম্মানিত খাতীব শাইখ মুহাম্মাদ মোস্তফা সালাফি।

শুক্রবার (২৯ এপ্রিল) বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় কমিটির পক্ষে মোহা. হাবিবুল ইসলাম সুমন এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বংশাল বড় জামে মসজিদের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে ঈদ জামা’আত আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী।

তিনি বলেন: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দুই বছরের বিরতি দিয়ে ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব ঈদুল ফিতরের ঈদের জামা’আত আবারো ফিরছে ঈদগাঁহে। ঢাকা সহ বিভিন্ন জেলায় মসজিদ ও ঈদগাঁহ ময়দানে একই সময়ে এক বা একাধিক ঈদ জামাতের ব্যবস্থা থাকছে।

তবে বৈরী আবহাওয়া থাকলে বা অন্য কোনো অনিবার্য কারণে ঈদগাঁহে নামাজ আদায় সম্ভব না হলে ঈদের জামাত ঢাকা সহ বিভিন্ন জেলার মসজিদে একই সময়ে এক বা একাধিক ঈদ জামাতের ব্যবস্থা রাখা হয়েছে।

যথাযোগ্য মর্যাদা, ভাব-গাম্ভীর্য এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২রা বা ৩রা মে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12