সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

অভিনেত্রী কবরী’র মৃত্যুতে মেয়র তাপসের শোক

দূরবীণ নিউজ প্রতিবেদক:
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ও সাবেক এমপি সারাহ বেগম কবরী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ শনিবার (১৭ এপ্রিল) এক শোকবার্তায় মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “সারাহ বেগম কবরী শুধু একজন অভিনয়শিল্পীই নন বরং মনেপ্রাণে তিনি একজন দেশপ্রেমিক মানুষ এবং আগাগোড়া মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ একজন বাঙালিও বটে।

তাই, অভিনয়শিল্পী হিসেবে নিজের কর্তব্যবোধ থেকেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা সংগ্রামের উদাত্ত আহবানে সাড়া দিয়ে ১৯৭১ সালে কলকাতায় বিভিন্ন অনুষ্ঠান ও সভায় বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত সৃষ্টিতে বলিষ্ঠ ভূমিকা রাখেন, আয়োজন করেন সাংস্কৃতিক অনুষ্ঠানের।”

মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, “সারাহ বেগম কবরী দীর্ঘ তিন দশক ধরে তাঁর মননশীল ও সৃষ্টিশীল অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রকে এদেশের সাধারণ মানুষের জীবনঘনিষ্ঠ অনুষঙ্গে পরিণত করেছেন। তাঁর সৃজনশীল অভিনয় শৈলীর মাধ্যমে তিনি এদেশের মানুষের হৃদয়ে চির অম্লান থাকবেন।”

শোকবার্তায় ঢাদসিক মেয়র মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

# প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12