সর্বশেষঃ
আ’লীগ ফ্যাসিবাদী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে সংসদ পবিত্র মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে আসার আমন্ত্রণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা  বাংলাদেশ ২৫ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে  খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত বাংলাদেশের রাষ্ট্রপতিকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদার জন্মদিন আজ  সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে নিহত ৮ রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট, চট্টগ্রামে সড়ক অবরোধ নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

 ৪৪৪ কেজি ওজনের পাকিস্তানী যুবক খাইজারের চাহিদা ১০০ কেজি ওজনের পাত্রী !

দূরবীণ নিউজ ডেস্ক :

বিশ্বাস করতে  না চাইলেও ,খবরটি সত্যিই গটতে যাচ্ছে। আর হলো, পাকিস্তানি হাল্ক নামে পরিচিত প্রায় সাড়ে চার শ’ কেজি ওজনের আরবাব খাইজার হায়াত বিয়ের জন্য কনে খুঁজছেন। খবর আন্তর্জাতিক গণমাধ্যমের।

বৃহদাকার শরীর ঠিক রাখতে খাইজার প্রতিদিন ৪টি বড় মুরগি, ৩৬টি ডিম, তিন কেজি গোশত খান এবং পাঁচ লিটার দুধ পান করেন।

ফলে এই পাত্রের চাহিদা হলো, তার বিয়ের পাত্রী হতে হবে কমপক্ষে এক শ’ কেজির বেশি ওজনেরন। ইতোমধ্যে ২৭ বছর বয়সী খাইজার তিন শ’ নারীকে বিয়ের জন্য সরাসরি না করে দিয়েছেন।

কারণ ওই নারীরা ছিলেন অনেক ছোট! খাইজার বলেন, আমি এমন একজন নারীকে খুঁজছি যার ওজন হবে প্রায় এক শ’ কেজি। সেই সাথে উচ্চতা হতে হবে ছয় ফুট চার ইঞ্চি। এ রকম হলে আমার সাথে ভালো দেখাবে।

আরবাব খাইজার বলেন, বাবা-মা চান আমার বিয়ে দিতে। তারা আমার জন্য ছোট্ট মেয়ে ধরে নিয়ে আসেন; কিন্তু আমার সাথে মানাবে এমন কোনো নারী খুঁজে পাইনি।

তিনি বলেন, গত সাত বছরে আমি হন্যে হয়ে ভালোবাসার মানুষকে খুঁজেছি। দুই শ’ থেকে তিন শ’ মেয়েকে খুঁজেও পেয়েছি; কিন্তু তারা সবাই কম ওজনের।

নিজের শহরে সেলিব্রেটি খাইজার শক্তিমত্তা প্রদর্শনে নানা ধরনের কসরৎ দেখিয়ে থাকেন। তার এক হাতে প্রাইভেট কার উঁচিয়ে তোলা, রশি দিয়ে ট্রাক্টর-বাস টেনে তোলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে।

তিনি বলেন, এত বেশি ওজন থাকার পরও আমি ভালো আছি; কিন্তু প্রতিদিন ব্যায়াম করতে হয়। সেই সাথে প্রচুর খেতেও হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ হওয়ার জন্য।#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12