সর্বশেষঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ভাষণ দেবেন  শাপলা চত্বরে হত্যা মামলায় হাসিনা বেনজীরসহ অভিযুক্তদের চার্জশিট আজ ২৩ তম রাষ্ট্রপতি পদে  আলোচনায়  যারা  ! ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার পদত্যাগের পর রাষ্ট্রপতি: কোনো অপরাধী না, সংবিধান রক্ষা করেছি  মতিঝিল মেট্রোর নিচে বোমা সদৃশ বস্তু  উদ্ধার পুলিশের  ১০ বছর পর এবার  বিএনপির জাতীয় কাউন্সিল মহাসচিব পদে আলোচনায় যারা রাজধানীর পল্লবীতে দোকানে অস্র নিয়ে হামলা ৫০ লাখ টাকা চাঁদা দাবির থানায় মামলা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিতে দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আজ শুক্রবারই  রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ  !
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

হবিগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে নিহত-৩, আহত -৩

দূরবীণ নিউজ ডেস্ক :
হবিগঞ্জে শনিবার সকালে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু এবং আহত হয়েছেন আরো ৩ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে আজমিরীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজমিরীগঞ্জ থানার ওসি মোশারফ হোসেন তরফদার গণমাধ্যমকে জানান, লাশ থানায় রাখা হয়েছে।

মৃতরা হলো, আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রনিয়া গ্রামের মারফত আলী (১৭), একই গ্রামের রবিন মিয়া (১৭) এবং শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের ছন্ডিপুর গ্রামের আসকির মিয়া (৫০)।

পুলিশ গণমাধ্যমকে জানায়, শনিবার (৬ জুন) সকালে ৫ কিশোর আজমিরীগঞ্জের হাওরে মাছ ধরতে যায়। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ২ কিশোর মারা যায় ও ৩ জন আহত হয়। ‍গুরুতর আহত অবস্থায় ৩ জনকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ‌‌্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এছাড়া শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, শনিবার দুপুরে নিহত আসকির মিয়া হাওরে মাছ ধরতে যায়। এসময় বৃষ্টির সঙ্গে হওয়া বজ্রপাতে তিনি আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12