সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
বিশ্বের মধ্যে সবচেয়ে নির্যাতিত মুসলিম রাষ্ট্র ফিলিস্তিন। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবার দৃঢকণ্ঠে ঘোষণা দিয়েছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও আত্মনিয়ন্ত্রণের অধিকারসহ ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবির প্রতি । ফিলিস্তিনি জনগণের প্রতি তিনি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন । একই সঙ্গে বিশ্বে চলমান সংঘাতের অবসানে যুদ্ধ ও মারণাস্ত্রের পরিবর্তে আলোচনা, কূটনীতি, পারস্পরিক সহযোগিতা ও মানবতাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেওয়া প্রথম ভাষণে প্রধানমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, নিরস্ত্রীকরণ, নারীর ক্ষমতায়ন, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতাকামী ফিলিস্তিনি জনগণের দুর্দশা নিয়ে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে। আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারসহ ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশ তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে।

ফিলিস্তিনের পাশাপাশি বিশ্বের অন্যান্য সংঘাতের ক্ষেত্রেও আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তার বক্তব্যে যুদ্ধের পরিবর্তে কূটনীতি এবং শক্তি প্রয়োগের পরিবর্তে পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা বিশেষভাবে উঠে আসে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12