সর্বশেষঃ
দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

স্বাধীনতার ৫০ বছর: ভারতের সাথে সম্পর্ক পূনর্মূল্যায়নে জাতীয় কমিটি গঠনের দাবি ন্যাপের

ফাইল ছবি

দূরবীণ নিউজ পতিবেদক:
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশের (ন্যাপ বাংলাদেশ) চেয়ারম্যান মোহাম্মাদ ফারুকুল ইসলাম ও মহাসচিব নেয়াজ আহমদ খান দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।একই সঙ্গে স্বাধীনতার ৫০ বছরেও শহীদ মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূণাঙ্গ তালিকা তৈরি না হওয়ায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন । সরকারকে বন্ধুরাষ্ট্র ভারতের সাথে সম্পর্ক পূনর্মূল্যায়নে জাতীয় কমিটি গঠনের আহবান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ মার্চ) একযুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় দেশাবাসীকে এই শুভেচ্ছা জানান। নেতৃদ্বয় নানা বাঁধা ও ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রেখে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।

ন্যাপ বাংলাদেশ নেতৃবৃন্দ বিবৃতিতে এদেশের কৃতিসন্তান শেরে বাংলা একে ফজলুল হক, স্বাধীনতার দিশারী ও মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ রাষ্ট্রপতি শেখ মুুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি নজরুল ইসলাম, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, জেনারেল আতাউল গনী ওসমানীসহ স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহনকারী সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের অবদান বিশেষভাবে স্মরণ করেন।

বিবৃতিতে অরো বলেন, দেশের স্বাধীনতা অর্জনের পরপরই মওলানা ভাসানী দিল্লীর দাসত্বের ব্যাপারে হুশিয়ারী উচ্চারণ করেছিলেন। ফারাক্কাবাঁধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের প্রাপ্য পানি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় অমিমাংসিত রয়েছে। সীমান্তে বিএসএফ কর্তৃক নীরিহ বাংলাদেশী হত্যা এখনো বন্ধ হয়নি।

ন্যাপ বাংলাদেশের নেতৃবৃন্দ স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে কারাগারে আটক রাজনীতিক, লেখক, সাংবাদিকদের অবিলম্বে মুক্তির দাবী জানান। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন  বাতিলের অনুরোধ জানান।
/প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12