সর্বশেষঃ
যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র, বন্ধের সিদ্ধান্ত তাকেই নিতে হবে : ইরানের প্রেসিডেন্ট সূত্রাপুরে ঘরে পেট্রল ঢেলে আগুন, পিতা-পুত্রের মৃত্যু জাতিসংঘে ভাষণ দিয়েই কেটে পড়েন নেতানিয়াহু জাতিসংঘের অধিবেশনে ভাষণে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গিকার প্রধানমন্ত্রীর রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের বৈঠক সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী জনতার দাবি নিয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ : ‍বিরোধীদলীয় নেতা রাজধানীতে  মিরপুর সুপার লিংক বাসে আগুন
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

সূত্রাপুরে ঘরে পেট্রল ঢেলে আগুন, পিতা-পুত্রের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
পারিবারিক বিরোধের জেরে রাজধানীর সূত্রাপুরে একটি কক্ষে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় মো. সিদ্দিক (৫৫) নামে দগ্ধ আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়ালো। এর আগে তার ছেলে ইমন (২৫) মারা যায়।

গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর আগে গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে দগ্ধ অবস্থায় পাঁচজনকে জাতীয় বার্নে ভর্তি দেওয়া হয়।

জাতীয় বার্নের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ জানান, সূত্রাপুর থানাধীন শ্যামবাজারে আগুনের ঘটনায় রাত সোয়া ২টার দিকে সিদ্দিক নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে অগ্নিদগ্ধদের মধ্যে সিদ্দিকের ছেলে ইমনের মৃত্যু হয়। বর্তমানে জাতীয় বার্নে তিনজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে তানিয়ার (১৮) শরীরের ৬০ শতাংশ, রাজিবের (৩৫) ১৫ শতাংশ ও ধলু মিয়া ওরফে আরিফের (৩৪) শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তানিয়ার অবস্থা আশঙ্কজনক।

গত শনিবার শ্যামবাজারের একটি বাসায় পারিবারিক কলহের জেরে ইমন নিজের কক্ষে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এসময় কক্ষে থাকা তার বাবা সিদ্দিকসহ পরিবারের পাঁচজন দগ্ধ হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

জানা গেছে, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাসার সামনে ময়লা পানি জমিয়ে রাখা নিয়ে ইমনের বোন সুলতানার সঙ্গে তানিয়ার বাগবিতণ্ডা হয়। বিষয়টি সুলতানা সৌদি আরবে থাকা তার ভাই ইমনকে জানান। ইমন শনিবার দেশে ফিরে আসেন।

ধলু মিয়ার স্ত্রী সোনিয়া আক্তার জানান, শনিবার বিকেলে ইমন সবাইকে মেরে ফেলার হুমকি দেন। তিনি বলেন, আমিও মরবো, তোদেরকেও মারবো। এরপর তিনি নিজের কক্ষে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12